ভারতের পাশে ব্রিটেন, গ্রেফতারির পর খারিজ নীরব মোদীর জামিনের আবেদনও
গ্রেফতারির পর হিরে ব্যবসায়ী নীরব মোদীর জামিনের আবেদনও খারিজ করল ব্রিটেনের আদালত।
গ্রেফতারির পর হিরে ব্যবসায়ী নীরব মোদীর জামিনের আবেদনও খারিজ করল ব্রিটেনের আদালত। এদিন ওয়েস্ট মিনস্টার আদালত নীরব মোদীর জামিনের আবেদনে সাড়া না দিয়ে ২৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

আদালত জানিয়েছে, আইন যদি নীরব মোদীকে জামিন দেয় তাহলে সমূহ সম্ভাবনা রয়েছে যে তিনি আত্মসমর্পণ করবেন না। সেই বলেই ওয়েস্টমিনস্টার আদালতের বিচারক তাকে জামিন দেননি।
জামিন পেতে ৫ লক্ষ পাউন্ড পর্যন্ত অর্থ দিতে আদালতে আর্জি জানান মোদী। তবে ম্যাজিস্ট্রেট সেই দাবি পত্রপাট ফিরিয়ে মোদীকে জেলে পাঠানোর ঘোষণা করেন।
গত সপ্তাহে লন্ডনের আদালত নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ভারত তাকে প্রত্যর্প করার দাবি জানিয়েছিল। তার প্রেক্ষিতেই ব্রিটেন ব্যবস্থা নেয়। এরপরে এদিন তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গতবছরের ফেব্রুয়ারিতে ভারত সরকার নীরব মোদীর পাসপোর্ট বাতিল করলেও গতবছর থেকে ব্রিটেনে থাকছিলেন তিনি। এবং অন্তত চারবার ব্রিটেন থেকে বাইরে গিয়ে ফের ব্রিটেনে ফিরেছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications