ব্রিটেনে একদিনে মৃত্যু বাড়ল ৪৪১৯, কারণ নিয়ে জল্পনা
ব্রিটেনে একদিনে মৃত্যু বাড়ল ৪৪১৯। যা পৌঁছে যায় ২৬০৯৭-তে। সরকারি তরফে জানানো হয়েছে প্রথমবারের জন্য ঘরে চিকিৎসা চালিয়ে মৃত মানুষের সংখ্যা যোগ করা হয়েছে, করোনা মহামারী রূপ নেওয়ার পর।
ব্রিটেনে একদিনে মৃত্যু বাড়ল ৪৪১৯। যা পৌঁছে যায় ২৬০৯৭-তে। সরকারি তরফে জানানো হয়েছে প্রথমবারের জন্য ঘরে চিকিৎসা চালিয়ে মৃত মানুষের সংখ্যা যোগ করা হয়েছে, করোনা মহামারী রূপ নেওয়ার পর। এর আগে সরকার শুধুমাত্র হাসপাতালে ভর্তি থাকা করোনা পজিটিভ মৃত মানুষদের সংখ্যা গণনা করেছিল।

২৪ ঘন্টায় ব্রিটেনে মৃতের সংখ্যা ৬০৮। কিন্তু পাবলিক হেলথ ইংল্যান্ডের তরফে জানানো হয়েছে, সেখনা করোনা মহামারী রূপ নেওয়ার পর থেকে ৩৮১১ জন মৃতের সংখ্যা গণনা করা হয়েছিল না। এঁদের ৭০ শতাংশের মৃত্যু হয়েছিল হাসপাতালে বাইরে। আর ৩০ শতাংশের মৃত্যু হয়েছিল হাসপাতালে।
ডাউনিং স্ট্রিটে প্রতিদিনের তথ্য দেওয়ার সময় বিদেশ সচিব ডমিনিক রাব বলেন, ব্রিটেনে এখনও পর্যন্ত ৮১৮,৫৩৯ জনের টেস্ট করা হয়েছে। বুধবার করা হয়েছে ৫২,৪১৯ জনের পরীক্ষা। এখনও পর্যন্ত ১৬৫২২১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে বুধবার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪০৭৬।












Click it and Unblock the Notifications