নীরব মোদীর নিশ্চিত খোঁজ পেয়েই প্রত্যর্পণের তৎপরতা শুরু সিবিআইয়ের

কয়েক হাজার কোটি টাকার পিনএনবি ব্যাঙ্ক দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত নীরব মোদী যুক্তরাজ্যেই লুকিয়ে রয়েছেন। সেদেশের আধিকারিকরা নিশ্চিত খবর দিল ভারত সরকারকে।

কয়েক হাজার কোটি টাকার পিনএনবি ব্যাঙ্ক দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত নীরব মোদী যুক্তরাজ্যেই লুকিয়ে রয়েছেন। সেদেশের আধিকারিকরা নিশ্চিত খবর দিল ভারত সরকারকে। যার ফলে ঋণখেলাপির মামলায় অভিযুক্ত নীরবকে সিবিআই ভারতে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করতে উদ্যোগী হয়েছে। প্রত্যর্পণের তৎপরতাও শুরু হয়েছে।

নীরব মোদীর নিশ্চিত খোঁজ পেয়েই প্রত্যর্পণের তৎপরতা শুরু

নীরব মোদী ও তার মামা মেহুল চোকসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩, ৫০০ কোটি টাকার জালিয়াতির ঘটনায় জড়িত। এমাসের শুরুতেই সংসদে সরকার জানায়, যুক্তরাজ্য থেকে নীরব মোদীকে ফেরানোর অনুরোধ পাঠানো হয়েছে।

ভারতীয় দূতাবাসের তরফে লন্ডনের হাই কমিশনারের সঙ্গে কথা বলে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং সংসদে এখবর জানান। ২০০২ সাল থেকে বিভিন্ন মামলায় পলাতকদের ফেরত চেয়ে ভারত ২৯ বার যুক্তরাজ্য সরকারকে আবেদন করেছে। গত ১৬ বছরে ৯ বার ভারতের আবেদন অগ্রাহ্য করেছে ব্রিটেন।

এর আগে গত জুলাইয়ে সিবিআইয়ের অনুরোধ খতিয়ে দেখার পরে ইন্টারপোল নীরব মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে। যদিও তারপরও নীরবকে দেশে ফেরত আনা যায়নি।

শুধু নীরব মোদী নন, ভারত থেকে ঋণখেলাপির মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া পর্যন্ত লন্ডনে গিয়ে লুকিয়ে রয়েছেন। তাঁকে ফেরত পেতেও প্রত্যর্পণের আর্জি জানানো হয়েছে। যার শুনানি লন্ডনের আদালতে চলছে। বিজয় মালিয়াও প্রায় দশ হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলায় অভিযুক্ত হয়ে পলাতক রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+