জঙ্গি হাফিজ সঈদের জামাত-উদ-দাওয়া এবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের রাজনৈতিক আঙিনায়

জঙ্গি শিবিরে মদত থেকে রাজনৈতিক দল, এভাবেই পাকিস্তানের মাটিতে জমি শক্ত করছে সন্ত্রাসবাদী হাফিজ সঈদের দল জামাত-উদ-দাওয়া।

জঙ্গি শিবিরে মদত থেকে রাজনৈতিক দল, এভাবেই পাকিস্তানের মাটিতে জমি শক্ত করছে সন্ত্রাসবাদী হাফিজ সঈদের দল জামাত-উদ-দাওয়া। মুম্বই ২৬ /১১ ঘটনার মূলচক্রী হাফিজ এই মুহূর্তে পাকিস্তানে গৃহবন্দি অবস্থায় থাকলেও তার দল মিলি মুসলিম লিগ পাকিস্তান নামে একটি রাজনৈতিক দল লঞ্চ করেছে।

জঙ্গি হাফিজ সঈদের জামাত-উদ-দাওয়া এবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের রাজনৈতিক আঙিনায়

কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার আর্থিক মদত দাতা এই জামাত-উদ-দাওয়া সংগঠনটি। এদিকে, সন্ত্রাসবাদ নিয়ে মার্কিন চাপের মুখে পড়ে জামাত প্রধান নাশকতাবাদী হাফিজকে গৃহবন্দি করতে বাধ্য হয় পাকিস্তান। মার্কিন নজর জামাতের ওপর পড়াতেও তার ভাবমূর্তি ঠিক রাখতে এই জঙ্গি মদতদাতা শিবিরকে রাজনৈতিক দলের আওতায় নিয়ে আসা হল বলে মনে করছেন অনেকে।

জামাতের তরফ থেকে জানানে হয়েছে, তারা রাজনৈতিক দলের বিষয়ে সমস্ত তথ্যাদি ও বৈধকরণের পথে এগিয়ে গিয়েছে জামাত-উদ-দাওয়া। পাশপাশি, তারা পাকিস্তানের তৃণমূল স্তরে গিয়ে নিজেদের রাজনৈতিক বিচারবোধ ছড়িয়ে দেবে বলে জানানো হয়েছে জামাতের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+