ধর্ষণের গোপন তথ্য হাতরানোর দায়ে উবরের বিরুদ্ধে মামলা দায়ের মহিলার
অবৈধভাবে ধর্ষণের মেডিক্যাল রিপোর্ট ও তথ্য হাতরানোর অভিযোগে,উবর সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক মহিলা। উল্লেখ্য, ২০১৪ সালে দিল্লিতে উবরের গাড়িতে ওই মহিলার ধর্ষণ হয়।
অবৈধভাবে ধর্ষণের মেডিক্যাল রিপোর্ট ও তথ্য হাতরানোর অভিযোগে,উবর সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক মহিলা। উল্লেখ্য, ২০১৪ সালে দিল্লিতে উবরের গাড়িতে ওই মহিলার ধর্ষণ হয়। সেই সংক্রান্ত নথিই পাচার হয়েছে বলে মহিলার অভিযোগ।

সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের তথ্য হাতরানোর ও সেই সঙ্গে সেই তথ্য চাউর করার অভিযোগ দায়ের হয়েছে ,ক্যালিফোরর্নিয়ায়। মামায় সিইও ট্রাভিস কালানিকের নামেও দায়ের হয়েছে অভিযোগ।
অভিযোগে বলা হয়েছে ওই উচ্চ পদস্থ কর্তা আলেকজান্ডার ধর্ষণ সংক্রান্ত তথ্য, সংস্থার বাকিদের কাছে চাউর করেন। এই তথ্য তিনি দেন সংস্থার সিইও ট্রাভিস কালানিককেও। সংস্থার অন্যতম বিজনেস এগজিকিউটিভ এমিল মাইকেলর কাছেও এই গোপন তথ্য যায় বলে খবর। উল্লেখ্য অনেকদিন ধরেই মাইকেল ও কালানিক নিজেদের উবর সংস্থা থেকে দূরে রাখছিলেন। আপাতত কালানিক ছুটিতে রয়েছেন ও মাইকে কিছুদিন আগেই পদত্যাগ করেন বলে খবর।












Click it and Unblock the Notifications