খাসোগ্গির হত্যা নিয়ে করা বিতর্কিত মন্তব্যর কথা অস্বীকার করলেন উবারের সিইও
ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগ্গির হত্যা কাণ্ড নিয়ে এক প্রকার রসিকতাই করেছিলেন উবারের সিইও দারা খসরুওয়াসি।
ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগ্গির হত্যা কাণ্ড নিয়ে এক প্রকার রসিকতাই করেছিলেন উবারের সিইও দারা খসরুওয়াসি। তিনি খাসোগ্গির হত্যাকাণ্ডকে ব্যাখ্যা করেছিলেন ফুটপাথ বাসীর গাড়ি চাপা পড়ের মৃত্যুর সঙ্গে। ফুটপাথ বাসীকে তাঁর সংস্থার কোনও স্বয়ংক্রিয় কোনও গাড়ি চাপা দিয়েছে। এমনই মন্তব্য করেছিলেন তিনি। এই নিয়ে বিতর্কও কম হয়নি। পরে আবার নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকারও করেছিলেন তিনি। কিন্তু সেই ভুল স্বীকার তিনি করেননি বলে দািব করলেন উবার সিইও।

খাসোগ্গির হত্যায় সৌদি যুবরাজের হাত
ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগ্গিকে তুরষ্কা সৌদি দূতাবাসে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তারপর তার দেহ পর্যন্ত লোপাট করে দেওয়া হয়। ২০১৮ সালের ২ অক্টোবর ঘটেছিল এই হত্যাকাণ্ড। এই নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। মার্কিন তদন্তকারী সংস্থা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। সেই তদন্তেই উঠে আসছিল সৌদির যুবরাজের নাম। তাঁর বিরুদ্ধে একাধিক কলাম লিখেছিলেন খাসোগ্গি। সেই ঘটনার প্রায় এক বছর পরে একটি সাক্ষাৎকারে সৌদির যুবরাজ স্বীকার করেন তিনি হত্যা করিয়েছিলেন।

উবারের সিইও-র বিতর্কিত মন্তব্য
সৌদি আরবের অন্যতম লাভজনক সংস্থা উবার। সংস্থার সিইও দারা খসরুওয়াসি খাসোগ্গির হত্যাকাণ্ড নিয়ে রীতিমত রসিকতা করে বলেছিলেন, তাঁর সংস্থার স্বয়ংক্রিয় কোনও গাড়িতে চাপা পড়ে যেন মৃত্যু হয়েছে এক ফুটপাথবাসীর। প্রসঙ্গত উল্লেখ্য তার কয়েকদিন আগেই অ্যারিজোনায় উবারের স্বয়ংক্রিয় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক মহিলা পথচারীর। পরে আবার নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকারও করেছিলেন উবারের সিইও। কিন্তু সেই ভুলস্বীকার তিনি করেননি বলে দাবি করেছেন এবার।

খাসোগ্গির হত্যাকাণ্ডের রোমহর্ষক তথ্য
সৌদি যুবরাজের নির্দেশেই তুরষ্কের দূতাবাদে খাসোগ্গিকে নিকেশ করার জন্য পাঠানো হয়েছিল কিলারদের। খাসোগ্গিকে হত্যা করার আগে পর্যন্ত তাঁরা রসিকতায় মগ্ন ছিলেন। খাসোগ্গিকে বলির পাঁঠা বলেও কটাক্ষ করেছিলেন তাঁরা। খাসোগ্গি সেখানে পৌঁছতেই তাঁকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে হত্যা কারীরা। তারপর তার দেহ টুকরো করে স্যুটকেস বন্দি করে পাচার করে দেয়। পুরো হত্যাকাণ্ডটাই পরিকল্পিত হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications