শান্তি ফেরাতে আড়ালে আলোচনায় ভারত-পাকিস্তান! মধ্যস্থতায় আরব আমিরশাহী
প্রকাশ্যে দুই পক্ষের সংঘাত লেগেই আছে৷ কিন্তু তার মধ্যেই আড়ালে চলছে আলোচনা৷ যে আলোচনার বিষয় শান্তি প্রতিষ্ঠা করা যায়৷ ভারত ও পাকিস্তান সম্পর্কে সম্প্রতি এমনই খবর সূত্র মারফত জানা গিয়েছে৷ যদিও কোনও পক্ষই এই নিয়ে কোনও মন্তব্য করেনি৷

আলোচনা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যস্থতায়
ওই সূত্র মারফত জানা গিয়েছে যে দুই দেশের কোথাও এই আলোচনা হয়নি৷ বরং আলোচনা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যস্থতায়৷ কিন্তু সেই দেশের তরফেও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি৷

এক মাস আগেই আলোচনা শুরু হয়
তবে সূত্রের খবর, এক মাস আগেই আলোচনা শুরু হয়৷ আপাতত ২০০৩ সালের সংঘর্ষবিরতি চুক্তিকে সম্মান জানিয়ে দুই দেশ যৌথ প্রতিশ্রুতি দিয়েছে৷ পরের ধাপে আবার দুই দেশে রাষ্ট্রদূতদের পাঠানো নিয়ে আলোচনা হবে৷ তার পর দ্বিপাক্ষিক বাণিজ্য ও কাশ্মীর ইস্যুতে আলোচনা হতে পারে৷

দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা আবার বাড়তে শুরু করে
উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে পুলওয়ামায় জঙ্গি হামলা হয়৷ তার পর পাক-অধিকৃত কাশ্মীরে অতর্কিতে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি ভেঙে দেয় ভারতের বায়ুসেনা৷ তার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা আবার বাড়তে শুরু করে৷

৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রভাব
তার পর ২০১৯ সালের অগস্টে ভারত যখন জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে এবং সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে, তার পর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হয়৷ তখনই রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়া হয় দুই দেশ থেকে৷

আলোচনা শুরু হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ
এই পরিস্থিতি দুই দেশের মধ্যে আলোচনা শুরু হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এখন দেখার এই আলোচনা নিয়ে প্রকাশ্যে কোনও পক্ষ মুখ খোলে কি না।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications