সীতার পাতাল প্রবেশ শুনেছেন, কিন্তু দেখেছেন কী! সে দৃশ্য নিজেই চাক্ষুষ করুন এ যুগে
সীতার পাতাল প্রবেশ তো শুনেছেন। কিন্তু বাস্তবে কি দেখেছেন কোনও মহিলাকে পাতাল প্রবেশ করতে! যদি দেখে না থাকেন, তবে এবার চাক্ষুষ করুন সেই দৃশ্য।
সীতার পাতাল প্রবেশ তো শুনেছেন। কিন্তু বাস্তবে কি দেখেছেন কোনও মহিলাকে পাতাল প্রবেশ করতে! যদি দেখে না থাকেন, তবে এবার চাক্ষুষ করুন সেই দৃশ্য। একেবারে দু-দুজন মহিলার পাতাল প্রবেশ দেখে হৃদস্পন্দন থমকে যাওয়ার জোগাড় হবে। কিন্তু পাতাল প্রবেশ তো করলেন দুই মহিলা, তারপর কী হল? তা জেনে তাজ্জব বনে যাবেন অবশ্যই!

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুই মহিলা গল্পে মশগুল ছিলেন। মশকরা করতে করতেই তাঁরা আপন খেয়ালে হাঁটছিলেন। তুরস্কের দিয়ারবারিক শহরের রাস্তায় তখনই ঘটে গেল বিপত্তি। ধরণী দু-ভাগ হয়ে গেল। আর দুই মহিলা প্রবেশ করলেন পাতালে। শিউড়ে উঠবেন সেই দৃশ্য দেখলে। দুই মহিলাকে নিয়ে পুরো রাস্তা নিমেষে ঢুকে গেল পাতালে। শুধু শোনা গেল আর্তনাদ।
অবশ্যই ওই আর্তনাদ দুই মহিলার। কিন্তু এখানেই শেষ নয়। আরও বড় ঘটনা অপেক্ষা করে রয়েছে শোনার জন্য। তার আগে বলে রাখা দরকার, এই ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কয়েক হাজার শেয়ার আর লক্ষাধিকের পথে ভিউ হয়েছে। ভিডিওটি দেখে ঘুম ছুটেছে সকল ভিউয়ারদেরই।
রাস্তার সিসিটিভি ফুটেজে যে ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে, তার সুলুক সন্ধান করে জানা গিয়েছে, ওই দুই মহিলার নাম সুজান কুদে বালিক এবং ও'জালেন ডুয়েমার্জ। সুজান চিকিৎসক আর ডুয়েমার্জ নার্স। এই পাতাল প্রবেশের পর সবথেকে বড় খবর হল ওই দুই মহিলাই সুস্থ রয়েছেন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে কাকতালীয়ভাবেই বেঁচে ফিরেছেন তাঁরা।
তাঁদের এই নবজীবন প্রাপ্তিকে মিরাকেল বলেও তাই ব্যাখ্যা করেছেন অনেকে। পুরো রাস্তা ভেঙে বিশাল গর্তের মধ্যে তাঁরা ঢুকে গেলেও কীভাবে বাঁচলেন তা ব্যাখ্যা করা সত্যিই খুব কঠিন। স্থানীয়রাই ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করেন। বর্তমানে দুই মহিলা একেবারেই সুস্থ। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাঁরা বাড়ি ফিরে গিয়েছেন। তাঁরা বিশ্বাসই করতে পারছেন না- তাঁরা বেঁচে রয়েছেন। আবার পৃথিবীর আলো দেখছেন। আর চোখ বুজলেই তাঁদের সামনে ভেসে উঠছে সেই বীভৎসতা। তাঁদের ভাবনায় এখন একটাই কথা, নবজীবন পেলেন তাঁরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications