নিউইয়র্কে দুই ভারতীয় বংশোদ্ভূত শিখের ওপর হামলা, গ্রেপ্তার এক
নিউইয়র্কে দুই ভারতীয় বংশোদ্ভূত শিখের ওপর হামলা, গ্রেপ্তার এক
আবারও একই ঘটনার পুনরাবৃত্তি, ভারতীয় বংশোদ্ভূত শিখ সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটল। কিন্তু কোথায় ঘটল এমন ঘটনা? মঙ্গলবার নিউইয়র্ক রিচমন্ড হিল এলাকায় ঘটনাটি ঘটেছে। শিখ সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে একজন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

পুলিশ কী জানাল
পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে ওই শিখ দুই যুবক মর্নিং ওয়ার্কের জন্য বাইরে বেরিয়ে ছিলেন। তাঁদেরকে মারধর করেন একদল দুষ্কৃতী। এমনকী তাঁদের মাথার পাগড়ি খুলে নেন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে সেখানকার পুলিশ একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
কনস্যুলেট জেনারেলের মত কী
নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল একটি টুইট করে বলেন, 'নিউইয়র্ক রিচমন্ড হিল এলাকায় দুই শিখ লোকের ওপর হামলায় আমি গভীর দুঃখিত। ইতিমধ্যে আমরা স্থানীয় এবং নিউইয়র্কে সিটি পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি।
উঠছে নিরাপত্তার প্রশ্ন?
ঘটনায় পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা এই দু’জনকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। দুর্ঘটনাযুক্ত এলাকায় আক্রান্তের ঘটনায় স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ ওই এলাকার খুব কাছাকাছি ৩ এপ্রিল এক শিখ বৃদ্ধ নির্মল সিংয়ের ওপর হামলা চালানো হয়েছিল। ঘটনায় সেই সময় স্থানীয় শিখ সম্প্রদায়ের মানুষও বিভোক্ষ দেখিয়েছিলেন। আজ আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। আর তা নিয়ে উঠছে নিরাপত্তার প্রশ্ন।
ডোনোভান রিচার্ডস জানান
কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস বলেছেন, ঘটনাস্থলে আজও আবারও কঠিন দিন প্রমাণ হল সিংয়ের ঘটনাটি পর আবার দুই শিখ সম্প্রদায়ের ওপর হামলা নিন্দা করলেন তিনি। তিনি বলেন পুলিশ সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ন্যায় বিচার তাঁরা পাবেই।নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য টুইটে কী বললেন
নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য শাহানা হানিফ, যিনি ব্রকলিনের প্রতিনিধিত্ব করেন তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানান, আজ সকালে পুরো ঘটনা আমাকে ক্রমশ ভাবিয়ে তুলছে। সানসেট পার্কে গুলি থেকে শুরু রিচমন্ড হিল এলাকায় শিখ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আমি দুঃখিত। আমরা একে অপরকে নিরাপদ রাখার চেষ্টা করছি।
শিখ কোয়ালিশন বলেন
শিখ কোয়ালিশন বলেন, গোপনীয়তা এবং সম্মানের কথা ভেবে ভুক্তভোগীদের ছবি ও নাম প্রকাশ করছি না। তাঁরা এখন চিকিৎসাধীন। যদিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে দুই ব্যক্তিকে ঘিরে রাখা হয়েছে যাঁদের ঘিরে রেখে পুলিশ এবং স্থানীয়রা। আর দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তার ওপর বসে আছেন। তাঁর চোখের কাছে কাপড় দিয়ে ডাকা। আর দুইজন ব্যক্তি মাথায় পাগড়ি নেয়। এই ঘটনা যথেষ্ট নিন্দনীয় ও অপরাধমূলক। তিনি আরও জানান, এখন শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ উদ্বেগজনক ভাবে ২০০ শতাংশ বেড়েছে।
পুলিশ কমিশনার জানান
নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল বলেছেন যে, এনওয়াইপিডি প্রধান গোয়েন্দা জেমস এসিগ বয়স্ক শিখ ব্যক্তির উপর হামলার তদন্ত করছেন।
আহত ব্যক্তির ছেলে কী বললেন
আহত এক ব্যক্তির ছেলে জানান, আমার পরিবার আশা করে যে, তার বাবার হামলার মামলায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications