মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ! ঠিক কী হল চল্লিশের বেশি যাত্রীর
মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ। আফ্রিকার নাইরোবি ন্যাশনাল পার্কের ঘটনা। দুই বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। এর ফলে ছোট বিমানটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সাফারি লিঙ্ক এভিয়েশন পরিচালিত একটি বড় বিমান পাঁচ ক্রু সদস্য-সহ ৪৪ জনকে নিয়ে উপকূলীয় শহর ডায়ানির দিকে যাচ্ছিল। উইলসন বিমানবন্দর থেকে ওড়ার পরেই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ রিপোর্টে বলা হয়েছে, একটি প্রশিক্ষণ বিমানের সঙ্গে ধাক্কা লাগে। প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন দুই জন।

সাফারি লিঙ্ক এভিয়েশন জানিয়েছে তাদের কোনও যাত্রী আহত হয়নি। তারা আরও জানিয়েছে এদিন সকালে স্থানীয় সময় ৯.৪৫ঃএ ফ্লাইট নম্বর ০৫৩ ৩৯ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে ডায়ানির দিকে যাত্রা শুরুর পরেই বিকট সব্দ হয়। ক্রুরা আরও পরিদর্শন ও মূল্যায়নের জন্য বিমানটিকে নাইরোবি-উইলসন বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেটি সেখানে নিরাপদেই অবতরণ করে। তাদের তরফে হতাহতের কোনও খবর নেই।
Safarilink Incident: Update: 001.
— Safarilink Aviation Limited (@Flysafarilink) March 5, 2024
Safarilink Aviation wishes to report that this morning at 9:45 Local Time our flight number 053 with 39 passengers and 5 crew on board headed to Diani experienced a loud bang soon after take-off. #safarilink pic.twitter.com/RP8NYG4Ch1












Click it and Unblock the Notifications