আমেরিকায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা দুই বিমানের
আমেরিকায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা দুই বিমানের
আমেরিকার ইডাহোতে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ। ডিলেন হ্রদের উপর ভেঙে পড়ে বিমান দুটি। মুহূর্তে আগুন ধরে হ্রদের জলে ডুবে যায় বিমান। ঘটনায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃেতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখনও পর্যন্ত ৬ যাত্রীর কোনও সন্ধান পাওয়া যায়নি। হ্রদের জলে ডুবে যাওয়ার আগে পর্যন্ত ২ যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকারীরা উদ্ধারকাজ শুরু করেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
ছোট যাত্রীবাহী বিমান হওয়ায় বড় ক্ষতি হয়নি বলে মনে করা হচ্ছে। তবে বিমানের যাত্রী এবং ক্রু সকলেরই মৃত্যু হয়েছে বলে দাবি উদ্ধারকারীদের। হ্রদের জলে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। তবে ঠিক কতজন যাত্রী বিমানে ছিলেন তা জানা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications