ফের কাঁপল পাকিস্তান! অটোর ভেতরেই ছিল বোমা, বিস্ফোরণে শিশুসহ প্রাণ গেল দু'জনের, বাড়ছে আতঙ্ক
ফের রক্তাক্ত পাকিস্তান। আজ সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু জেলায় একটি থানার সামনে দাঁড়িয়ে থাকে একটি অটোরিকশার মধ্যে বিস্ফোরণ ঘটে। জানা যাচ্ছে যে, এই ঘটনায় একজন শিশু-সহ আরও দুই জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন অন্তত ১৬ জন। তাঁদের তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, ওই অটোর মধ্যেই নাকি আগেই থেকে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই জন। যদিও, কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ এবং নিরাপত্তাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।
আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এই প্রদেশে প্রায়ই বিদ্রোহী গোষ্ঠী এবং নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয়ে থাকে। যদিও এই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদ-এর একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। যে ঘটনায় অন্তত ৩১ জন মারা যান এবং ১৬৯ জন আহত হন। এই ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে প্রশাসন। আর এরই মধ্যে আবারও বিস্ফোরণে অশান্ত হয়ে উঠল খাইবার পাখতুনখোয়া।












Click it and Unblock the Notifications