ভিড়ের মধ্যে থেকে এসে প্রেসিডেন্টের গালে সপাটে চড়, হুলুস্থূল কাণ্ড ফ্রান্সে, গ্রেফতার ২
ভিড়ের মধ্যে থেকে এসে প্রেসিডেন্টের গালে সপাটে চড়, হুলুস্থূল কাণ্ড ফ্রান্সে, গ্রেফতার ২
ফ্রান্সের দক্ষিণ প্রদেশে গিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে ফরাসী প্রেসিডেন্টকে সপাটে চড় মারার অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত সন্দেহে ২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। কেনএই ঘটনা ঘটল তদন্ত করে দেখা হচ্ছে ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠনের কোনও যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

ইতিমধ্যেই ম্যাক্রোঁকে চড় মারার ছবি দেখা গিয়েছে েসদেশের সব টেলিভিশন চ্যানেলে। তাতে দেখানো হয়েছে একটি জায়গায় ম্যাক্রোঁ পৌঁছনোর পর তাঁকে দেখার জন্য ভিড় জমেছিল। ম্যাক্রোঁ হাত মেলানোর জন্য ভিড়ের দিকে যান। সেখানেই ৪৩ বছর বয়সী এক ব্যক্তি ম্যাক্রোঁকে চড় মারেন বলে দেখা গিয়েছে ভিডিওতে। দেশ সফরে বেরিয়ে ছিলেন ম্যাক্রোঁ। তার মধ্যেইএই ঘটনা ঘটে।
ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে ফ্রান্সের দুই ব্যক্তি। যদিও চড় মারার পরে ম্যাক্রোঁ কিন্তু নিজের কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি সেখানে থাকা মানুষদের সঙ্গে হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়েন। পরবর্তী সফরে বেরিয়ে পড়েছেন ম্যাক্রোঁ। সামনেই ফ্রান্সের নির্বাচন। তার আগে দেশবাসীর পালস বুঝতেই ম্যাক্রোঁর এই সফর বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications