নেপালে ভূমিকম্পে মৃত অন্তত ৬৮৮, ভারতে ৩৬ জনের মৃত্যু

কাঠমাণ্ডু, ২৫ এপ্রিল : তীব্র ভূমিকম্পে কাঁপল হিমালয়ের দেশ নেপাল। অন্তত ৬৮৮ জনের বেশি মানুষ নেপালে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে গোটা উত্তর-পূর্ব ও উত্তর ভারত, কলকাতা সহ পশ্চিমবঙ্গেও তীব্র কম্পনে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এদিন স্থানীয় সময় সকাল ১১টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প হয় নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৪৮ মাইল দূরের পোখরা এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পে রাজধানী কাঠমাণ্ডুর বেশ কিছু বাড়ি, বহুতল বিধ্বস্ত হয়েছে। মোট ১২-১৪ বার ভূকম্পন অনুভূত হয়েছে সেখানে। ভেঙে পড়েছে প্রচুর বাড়িঘর। বড় বড় ধস নেমেছে রাস্তায়। ধূলিস্যাৎ হয়েছে কাঠমাণ্ডুর সুপ্রাচীন ঘড়ি মিনার, ভীমসেন টাওয়ার। ভূমিকম্পের পর বন্ধ করে দেওয়া হয় কাঠমাণ্ডু বিমানবন্দরের বিমান ওঠানামাও।

নেপালে রাস্তায় গভীর ফাটল, বহু বহুতল বিধ্বস্ত, ভেঙে পড়েছে সুপ্রাচীন মিনার


ভূমিকম্পে নেপালে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন প্রায় কয়েকশো মানুষ। এই বিষয়ে নেপালের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পশ্তিমবঙ্গে ৩ জন, উত্তরপ্রদেশে ৮ জন ও বিহারে ২৫ জনের মৃত্যুর পাওয়া গিয়েছে।

ঘটনার পর দ্রুত উদ্ধারকার্যে নেমেছে নেপালের বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে ভারতে ভূমিকম্পের পর বিহার ও সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি সম্পর্কে বিশদে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+