ফের আতঙ্কে আমেরিকা, ম্যানহাটনের পর এবার হামলা কলোরাডোয়, নিহত ২
ফের আতঙ্ক গ্রাস করল মার্কিন যুক্তরাষ্ট্রকে। এবার বন্দুকবাজের নিশানায় কলোরাডোর থর্নটন এলাকার ওয়ালমার্ট স্টোর। বন্দুকবাজের হামলায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে।
নিউ ইয়র্কের ম্যানহাটনের জঙ্গি হামলার ঘোর এখনও কাটেনি। তার একদিনের মধ্যেই ফের আতঙ্ক গ্রাস করল মার্কিন যুক্তরাষ্ট্রকে। এবার বন্দুকবাজের নিশানায় কলোরাডোর থর্নটন এলাকার ওয়ালমার্ট স্টোর। বন্দুকবাজের হামলায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ জানিয়েছে, হামলায় ২ জন ব্যক্তি নিহত হয়েছেন। এক মহিলা গুরুতর আহত হয়েছেন। পাল্টা গুলি চালিয়ে পুলিশ হামলাকারীকে নিকেশ করেছে না গ্রেফতার করেছে তা এখনও স্পষ্ট নয়। আপাতত এই এলাকা এড়িয়ে যেতে টুইট করে আর্জি জানিয়েছে কলোরাডো পুলিশ।

হামলার জেরে বেশ কিছু মানুষ ওয়ালমার্ট স্টোরের মধ্যেই লুকিয়ে পড়েন। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করেছে। এই ঘটনায় কারা জড়িত, সেই নিয়ে এখনই কিছু বলতে রাজি হয়নি পুলিশ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে।

এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটনের ঘটনার পরে কলোরাডোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications