চরম অনিশ্চয়তার মধ্যে ভারত-পাক সম্পর্ক! ইসলামাবাদে নিখোঁজ দু'জন ভারতীয় দূতাবাস কর্মী
পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনের দুই জন কর্মী নিখোঁজ বলে জানা গিয়েছে। ইসলামাবাদে ভারতের ওই দুই আধিকারিক কাজ করতেন বলে জানা গিয়েছে। রবিবার থেকেই এই কর্মীদের কোনও খোঁজ মিলছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে এই বিষয়ে পাকিস্তান এখনও কোনও বক্তব্য পেশ করেনি।

ভারতীয় দূতাবাসের আধিকারিকের পিছু নেয় আইএসআই
এর কয়েকদিন আগে ইসলামাবেদে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিক গৌরব আলুওয়ালিয়াহকে মোটর সাইকেলে কয়েকজন ধাওয়া করে বলে অভিযোগ। সেই ঘটনার পিছনে আইএসআই-এর হাত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে এই দুই কর্মী নিখোঁজের পিছনেও আইএসআই-এর হাত রয়েছে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

প্তচরবৃত্তির অভিযোগে দিল্লির পাকিস্তান দূতাবাসের কর্মী গ্রেফতার
প্রসঙ্গত, চলতি মাসের প্রথমেই প্তচরবৃত্তির অভিযোগে দিল্লির পাকিস্তান দূতাবাসের দুই ভিসা অফিসারকে আটক করে দিল্লি পুলিশ। আবিদ হুসেন ও তাহির খান নামের সেই দুই ব্যক্তি পাকিস্তানের আইএসআই-এর হয়ে কাজ করেন বলে জানা যায়। এদেপ পাশাপাশি জাভেদ বলে আরও এখজনকে গ্রেফতার করা হয়েছিল।

আইএসআই-এর হয়ে কাজ করত সেই কর্মীরা
অভিযোগ, ওই ব্যক্তির কাছ থেকে ভারতীয় নিরাপত্তাবাহিনী মোতায়েন সংক্রান্ত নথি নিতে গিয়েছিল তারা। নথির পরিবর্তে ওই ব্যক্তিকে নগদ ১৫ হাজার টাকা ও একটি আইফোন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যায় আবিদ ও তাহের। ঘটনাস্থানে উপস্থিত ছিল জাভেদও। এদিকে ধরা পড়ার পর প্রথমে নিজেদের ভারতীয় বলে পরিচয় দেয় আবিদ-তাহের। এমনকী জাল আধার কার্ডও দেখায়। পরে জিজ্ঞাসাবাদের মুখে পড়ে তারা পাকিস্তান দূতাবাসের অফিসার বলে জানায় আবিদ-তাহের।

পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে রাজনাথের হুঙ্কার
এদিকে গত কয়েকদিনে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। দুই দেশের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই 'জম্মু-কাশ্মীর জন সংবাদ র্যালি'-তে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, 'একটু অপেক্ষা করুন, শীঘ্রই পাক-অধিকৃত কাশ্মীরের মানুষরা ভারতের সঙ্গে থাকার দাবি জানাবেন এবং পাকিস্তানের অধীনে থাকবে না। আর যেদিন সেটা হবে, সেদিন আমাদের সংসদের লক্ষ্য পূরণ হবে।'












Click it and Unblock the Notifications