লেগিনস পরায় বিমানে চড়তে দেওয়া হল না দুই তরুণীকে
পরনে লেগিংস, তাই ইউনাইডে এয়ারলাইন্সের বিমানে চড়তেই দেওয়া হল না দুই তরুণীকে। আরও এক তরুণীর পরনে লেগিংস থাকায় তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হলে তিনি পরনের পোশাক পাল্টে নিলে তাঁকে বিমানে চড়তে দেওয়া হয়।
নিউ ইয়র্ক, ২৭ মার্চ : পরনে লেগিংস, আর সেই কারণেই ইউনাইডে এয়ারলাইন্সের বিমানে চড়তেই দেওয়া হল না দুই তরুণীকে। আরও এক তরুণীর পরনে লেগিংস থাকায় তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হলে তিনি পরনের পোশাক পাল্টে নেন। তারপর তাঁকে বিমানে উঠতে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রবিবার সকালে ডেনভার থেকে মিনেপোলিসের বিমানে ওঠার সময় এই ঘটনা ঘটে।

টুইটার এরপরই একটি টুইট করে বলা হয়, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে দাঁড়ানো এক বিমানকর্মী তাঁরে জোর করছিল পোশাক পাল্টে ফেলার জন্য অথবা কমপক্ষে লেগিনসের উপর অন্য কিছু দিয়ে চাপা দেওয়ার জন্য। কবে থেকে ইউনাউটেড কর্মীরা মহিলাদের পোশাক নিয়ে নীতি পুলিশ হতে শুরু করল?
এই টুইটের জবাবে ইউনাইডেট কর্তৃপক্ষ টুইট করে হলে, "বহন চুক্তির নিরিখে ইউনাইটেডের অধিকার আছে কোনও যাত্রী যদি সঠিকভাবে পোশাক না পরে তাকে প্রত্যাখ্যান করার। এবং তা বিমানকর্মীর বিচক্ষণতার উপর নির্ভর করে।"
এই এয়ারলাইন্সের যাত্রী চুক্তিতে যাত্রী ও বিমানকর্মীদের সুরক্ষার জন্য বলা আছে, যদি কোনও যাত্রী খালি পায়ে বা সঠিকভাবে পোশাক না পরে আসে তাহলে বিমানসংখ্যা নির্দিষ্ট যাত্রীকে প্রত্যাখ্যান করতে পারে। যদিও 'সঠিকভাবে পোশাক পরার' ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি।
তবে ইউনাইটেড এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, দুই তরুণীকে যে বিমানে উঠতে দেওয়া হয়নি সে খবর ঠিক। তবে পোশাক নীতির জন্য নয়, বরং তারা ইউনাইটেড কর্মী পাস নিয়ে বিমানে উঠতে গিয়েছিল। পাস থাকা কর্মীদের বিমানের পোশাকবিধি মানতে হয়। তা তারা মানেনি বলে তাদের আটকানো হয়েছিল। কিন্তু সাধারণ যাত্রীরা লেগিংস বা যোগা প্যান্ট পরেও বিমানে চড়তে গেলে তাদের বাধা দেওয়া হবে না।












Click it and Unblock the Notifications