মানিকগঞ্জে গণধর্ষণের ঘটনায় দু'জনের যাবজ্জীবন

গত বছরের ২৪ জানুয়ারি এই গণধর্ষণের ঘটনা ঘটেছিল। সাভারের কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় ঢাকা-আরিচা রুটে একটি চলন্ত বাসে ওই তরুণী ধর্ষিত হন। বাসের চালক দীপু মিঞা ও খালাসি আবুল কাশেম তরুণীকে উপর্যুপরি ধর্ষণ করে। পরে তরুণীর অভিযোগের ভিত্তিতে তাদের পাকড়াও করে মামলা রুজু করে পুলিশ। এই ঘটনায় পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ-সহ ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। তার ভিত্তিতে দু'জনকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন বিচারক। দু'জনকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও তিন বছর জেল খাটতে হবে তাদের।












Click it and Unblock the Notifications