নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গণহত্যার পর অকল্যান্ডে একাধিক বিস্ফোরণ, কী জানাল পুলিশ
শুক্রবার মসজিদে হামলার পর ফের একবার আক্রান্ত নিউজিল্যান্ড।
শুক্রবার মসজিদে হামলার পর ফের একবার আক্রান্ত নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর এবার সেদেশের অকল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুটি পর পর বিস্ফোরণ হয় অকল্যান্ডে।

এরপর পুলিশ জানিয়েছে, অকল্যান্ডের একটি রাস্তায় দুটি পরিত্যক্ত ব্য়াগকে ঘিরে সন্দেহ তৈরি হয়। সেই সন্দেহপ্রবণ ব্যাগের তল্লাশিতে নেমে রোবোট দিয়ে বিস্ফোরণ ঘটায় সেদেশের পুলিশ। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। জানা গিয়েছে, ক্রাইস্টচার্চের পর অকল্যান্ডের রাস্তায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যে ৭:৪০ মিনিট নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। গালওয়ে স্ট্রিটের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তে এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দেয় পুলিশ।
Police confirm incident outside Britomart in Auckland was a false alarm. A controlled explosion was carried out on 2 bags. It contained scaffolding equipment.
— BNO Newsroom (@BNODesk) March 15, 2019
বন্ধ করা হয়েছে ব্রিটোমার্ট ট্রেন স্টেশনের বিভিন্ন দিক। এর আগে ,সেখানে একটি কালো রঙের ব্যাগ প্যাক ঘিরে সন্দেহ দানা বাধে। তখনই বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। তবে গোটা বিষয়টি নিয়ন্ত্রিতভাবে ঘটানো হয়েছে। এই কাজে ব্যবহার করা হয় রোবোট।












Click it and Unblock the Notifications