লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে পাক সমর্থকদের গুণ্ডামি, গ্রেফতার ২

কাশ্মীর নিয়ে এবার ভারতের বিরুদ্ধে বিক্ষোভ বিদেশেও শুরু করে দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তানিদের বিক্ষোভ হিংসাত্মক আকার নেই। সেই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করত

কাশ্মীর নিয়ে এবার ভারতের বিরুদ্ধে বিক্ষোভ বিদেশেও শুরু করে দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তানিদের বিক্ষোভ হিংসাত্মক আকার নেই। সেই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিস।

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ

কাশ্মীর নিয়ে বিক্ষোভের আঁচ এবার গিয়ে পড়ল প্রবাসেও। মঙ্গলবার লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান পাকিস্তানিরা। পাকিস্তানের সমর্থনে স্লোগান দিতে থাকেন সেদেশে বসবাসকারী পাকিস্তানিরা। কাশ্মীর সিদ্ধান্তের প্রতিবাদে পোস্টার, প্ল্যাকার্ড নিজে জড়ো হয়েছিলেন তাঁরা। বিক্ষোভ ক্রমশ হিংসাত্মক আকার নেই। পাকিস্তানের সমর্থনে স্লোগান দিতে দিতে তাঁরা দূতাবাসের জানলা ভেঙে ফেলে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে পুলিস বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

গ্রেফতার ২

গ্রেফতার ২

লন্ডন মেট্রোপলিটন পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধ মূলক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দ্বিতীয়বার ঘটল বিক্ষোভের ঘটনা

দ্বিতীয়বার ঘটল বিক্ষোভের ঘটনা

এই নিয়ে দ্বিতীয়বার লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনা ঘটল। এর আগে ১৫ অগস্টের দিনও হিংসাত্মক আকার নিয়েছিল পাকিস্তানিদের বিক্ষোভ। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৪ জনকে। ঘটনার তীব্র নিন্দা করেছিলেন ব্রিেটনের বিদেশ সচিব।

মঙ্গলবারের ঘটনার তীব্র নিন্দা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেছেন, অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা। এই ধরনের আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। লন্ডন মেট্রোপলিটন পুলিস দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এই ঘটনার খবর জানার পরেই উদ্বেগ প্রকাশ করেছে দিল্লিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+