ভারতীয় ব্যবহারকারীদের তথ্য ফাঁসের ক্ষেত্রে সতর্ক করল টুইটার
এবার নিরাপত্তা জনিত সমস্যার মুখোমুখি হলো অন্যতম বহুল প্রচারিত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারকে। শনিবার টুইটার স্বীকার করে যে তাদের অ্যাপের মধ্যে বেশ কিছু বেনামী লিঙ্কের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে ভারত সহ একাধিক দেশের টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে অসাধু সংস্থা।

শনিবার সকালে একাধিক ভারতীয় ব্যবহারকারীকে ই-মেলে এই বার্তা পাঠিয়ে সতর্ক করতেও দেখা যায় টুইটারকে। পাশাপাশি এর জন্য ক্ষমাও চায় মাইক্রো ব্লগিং সাইটটি। বর্তমানে প্রধানত টুইটারের অ্যানড্রোয়েড ভার্সনটিতেই এই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে টুইটার।
পাশাপাশি টুইটার এটাও জানিয়েছে কোনও ক্ষতিকারক লিঙ্ক, কোড বা হ্যাকিং সহায়ক কোনও প্রযুক্তির সরাসরি উপস্থিতি দেখতে না পাওয়া গেলেও অ্যাপের মধ্যে বেশ কিছু অসন্তোষজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলেও জানা গেছে। তাই ব্যবহারকারীদের জন্য আগাম সতর্ক বার্তা হিসাবে এই পদক্ষেপ টুইটারের। অন্যদিকে ই-মেলে দ্রুত অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীদের টুইটার অ্যাপটি আপডেট করার কথাও জানায় টুইটার।
এই প্রসঙ্গে দু:খ প্রকাশ করে টুইটার জানায় , “এই ধরণের ঘটনা ঘটায় আমরা দুঃখিত। টুইটারে সর্বদা আপনার গোপন তথ্যকে সুরক্ষিত রাখতে কাজ চালিয়ে যাবে। আমরা এই সমস্যাটি সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নিয়েছি এবং টুইটার অ্যাপে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে যে সমস্ত অ্যাকাউন্টে ক্ষতির সম্ভাবনা বেশি ছিল সেই ব্যবহারকারীদের ই-মেলের মাধ্যমেও আমরা ইতিমধ্যে যোগাযোগ করে সতর্কতা মূলক ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।”
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications