Twitter threatens to sue Meta: প্রতারণা ঠিক নয়! Threads নিয়ে ফেসবুক কর্তাকে বার্তা মাস্কের

Twitter threatens to sue Meta: সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ! টুইটারকে চ্যালেঞ্জ জানিয়ে নয়া অ্যাপ Threads লঞ্চ করেছে মেটা। আর তা লঞ্চ করার পর থেকে অন্তত ৩০ মিলিয়নের বেশি ইউজার লগইন করেছে নয়া এই অ্যাপে।

আর এরপরেই ঘুম উড়েছে টুইটার কর্তা ইলন মাস্কের। নয়া অ্যাপ নিয়ে মেটা সিইও মার্ক জুকারবার্গকে আদালতে (Twitter threatens to sue Meta) নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাস্কের আইনজীবী Alex Spiro। ইতিমধ্যে ফেসবুক কর্তাকে একটি চিঠিও পাঠিয়েছেন Alex Spiro।

Threads নিয়ে ফেসবুক কর্তাকে বার্তা মাস্কের

যেখানে টুইটারের প্রাক্তন কর্মীদের কাজের রাখার অভিযোগ আনা হয়েছে জুকারবার্গের বিরুদ্ধে। এই সমস্ত কর্মীদের কাছে টুইটারের একাধিক গোপন তথ্য থাকার অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, মেটা সিইও দেওয়া আইনজীবীর চিঠিতে আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। সংস্থা তাদের intellectual property এর বিষয়ে বিশেষ ভাবে দায়িত্ববান। ফলে টুইটারের গোপন তথ্য অবিলম্বে ব্যবহার বন্ধ করার বার্তা মেটাকে দেওয়া হয়েছে।

আর তা যদি না করা হয় তাহলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এহেন বার্তার পরেই মেটার তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, Threads এর ইঞ্জিনিয়ারিং টিমের মধ্যে কোনও প্রাক্তন টুইটারের কর্মচারী নেই।

এমনকি টুইটারের গপন তথ্য চুরি করার কোনও প্রশ্ন নেই বলেও পাল্টা বার্তায় জানানো হয়েছে। অন্যদিকে টুইটারের এক প্রাক্তন কর্মচারী জানিয়েছেন, মেটা থ্রেডসে কাজ করেছেন এমন কোনও প্রাক্তন কর্মচারী কিংবা আধিকারিকদের বিষয়ে কিছু জানা নেই। এমনকি সংস্থায় কোনও প্রাক্তন টুইটারের কর্মচারী নেই বলেও জানানো হয়েছে।

আর এই বিতর্কের মধ্যেই টুইটার কর্তা ইলন মাস্ক লিখছেন, "প্রতিযোগিতা ঠিক আছে, প্রতারণা নয়"। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার হঠাত করেই চমকে দেন মার্ক জুকারবার্গ। নয়া অ্যাপ Threads লঞ্চ করেন। আর তা টুইট করে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ।

১১ বছর পর টুইট করেন। টুইটারের মতোই দেখতে এই অ্যাপ। শর্ট মেসেজ করা যাবে। গুগল প্লে স্টোর থেকে যেভাবে অ্যাপ ডাউনলোড করা যায় সেভাবেই Threads ডাউনলোড করা যাবে। আর তা মিলবে ফ্রি'তেই। সংস্থা জানিয়েছে, ১০০টির বেশি দেশে ফ্রি-তে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি। এখনও পর্যন্ত যা খবর তাতে ৩০ মিলিয়নেরও বেশি মানুষ Threads অ্যাপটি ডাউনলোড করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+