ব্যাহত হতে পারে টুইটার পরিষেবা, কর্মীদের গণইস্তফার জেরে সাময়িক বন্ধ অফিস, পাল্টা চাপে মাস্ক
ব্যাহত হতে পারে টুইটার পরিষেবা, কর্মীদের গণইস্তফার জেরে সাময়িক বন্ধ অফিস, পাল্টা চাপে মাস্ক
কর্মীদের গণ ইস্তফার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল টুইটার অফিস। পাল্টা চাপে পড়েছেন ইলিন মাস্ক। টুইটার কেনার পর থেকেই একের পর এক কর্মী ছাঁটাই শুরু করেন ইলন মাস্ক। এমনকী কর্মীদের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিেয়ছিলেন ইলন মাস্ক। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত কর্মীদের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মাস্ক। তারপরেই পড়তে শুরু করে গণইস্তফা।

ইলন মাস্ক টুইটার কেনার পরেই একের পর এক কর্মী ছাঁটাই শুরু করেন। সিইওকেও ছাঁটাই করেছিলেন ইলন মাস্ক। তারকপরেই শুরু হয় তাঁর কর্মীদের উপর কোপ। নতুন করে টুইটারকে নিয়ে আসতে চাইছেন ইলন মাস্ক সেকারণে পুরনো কর্মীদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টুইটার নিয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের একের পর এক পদক্ষেপ নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ এবং আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।
গত কয়েকদিন ধরেই একের পর এক কর্মী ছাঁটাই চলছে। প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। তাঁর দাবি অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে টুইটারে। যার কোনও প্রয়োজন নেই। স্পেস এক্সে মালিক ইলন মাস্ক তারপরেই কর্মী ছাঁটাইয়ে কড়া সিদ্ধান্ত নিতে শুরু করেন। তিনি বৃহস্পতিবার পর্যন্ত ডেডলাইন দিয়েছিলেন কর্মীদের। তারপরেই শুরু হয় গণইস্তফা দেওয়া। তার জেরে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয়েছে টুইটারের অফিস।
একেবারে নতুন রূপে টুইটারকে নিয়ে আসতে চাইছেন মাস্ক। তিনি জানিয়েছেন ব্লু টিক সহ নতুন করে টুইটার লঞ্চ করবেন তিনি। সেই সঙ্গে টুইটার ব্যবহারের জন্য টাকাও দিতে হবে গ্রাহকদের। ২৯ নভেম্বর থেকে সেই পরিকল্পনা নিয়েছেন তিনি। তাতে প্রতি মাসে ৮ ডলার করে দিতে হবে গ্রাহকদের। অনেকেই আগেই চাকরি হারিয়েছেন তার পরে আবার টুইটারের। একের পর এক ইমেলে নির্মম কর্মী ছাঁটাই চলেছে টুইটারে। এবার কোন পথে হাঁটবেন ইলন মাস্ক সেদিকেই তাকিয়ে রয়েছেন টুইটার ব্যবহারকারীরা।












Click it and Unblock the Notifications