টুইটার যেতে চলেছে এলন মাস্কের হাতে! ৪৬.৫ বিলিয়ন ডলারের চুক্তির সম্ভাবনা
টুইটারের (twitter) বোর্ড সিইও এলন মাস্কের (Elon Musk) সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনতে আলোচনা করেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে এব্যাপারে একটি চুক্তির কথা জানানো হতে পারে।
টুইটারের (twitter) বোর্ড সিইও এলন মাস্কের (Elon Musk) সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনতে আলোচনা করেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে এব্যাপারে একটি চুক্তির কথা জানানো হতে পারে।

১৪ এপ্রিল প্রথম প্রস্তাব দিয়েছিলেন
টুইটারের ৯.১% শেয়ার এলন মাস্কের হাতে রয়েছে। যা দ্বিতীয় সর্বাধিক। এলন মাস্ক সর্বপ্রথম এবছরের ১৪ ফেব্রুয়ারি টুইটার কেনা নিয়ে মত প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, শেয়ার পিছু ৫৪.২০ ডলার দিয়ে টুইটারের ১০০ শতাংশ মালিকানা হাতে নিতে চান। যার দুসপ্তাহের মধ্যে পাকা চুক্তি হতে চলেছে। কিন্তু তিনি কীভাবে এই অধিগ্রহণের জন্য অর্থ দেবেন, তা নির্দিষ্ট করে বলেননি।

৪৬.৫ বিলিয়ন ডলার দিতে চান
গত সপ্তাহে এলন মাস্ক বলেছিলেন, টুইটার কিনতে তিনি ৪৬.৫ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন। এব্যাপারে চুক্তির জন্য কোম্পানির বোর্ডের ওপরে চাপ তৈরি করেন। প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কিন্তু নাম প্রকাশি অনিচ্ছুক ব্যক্তিরা বলেছেন উভয় পক্ষই একটি সময়রেখা নিয়ে আলোচনা করেছে। এদিন বাজার খোলার আগে টুইটারের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়।

অর্থ আসবে কোথা থেকে
গত সপ্তাহে এলন মাস্ক মার্কিন সিকিউরিটিজ রেগুলেটরের কাছে জমা দেওয়া তথ্যে বলেছিলেন, অর্থ আসবে মর্গান স্ট্যানলি এবং অন্য ব্যাঙ্ক থেকে। তাঁর অনেক ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থার হাতে রয়েছে। ফোর্বস জানিয়েছে, এলন মাস্কের হাতে ২৭৯ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। তবে এর বেশিভাগই টেসলা স্টকে রয়েছে।

মাস্ক কেন টুইটার কিনতে চান
কেন টুইটার কিনতে চান, তা নিয়ে জানিয়েছিলেন এলন মাস্ক। তিনি বলেছেন এটি বাক স্বাধীনতার প্যাটফর্ম হিসেবে টিকে যেতে পারে। পাশাপাশি কোম্পানি হাতে আসার পরে, সেখানে বেশ কিছু পরিবর্তনের কথাও বলেছিলেন। এর মধ্যে ছিল বিষয়বস্তু শিথিল করার বার্তাও।












Click it and Unblock the Notifications