করোনার ফাঁকতালে ডিজিটাল সন্ত্রাসবাদ : কীভাবে হ্যাক হল ওবামা-গেটসদের টুইটার অ্যাকাউন্টগুলি?

ডিজিটাল সন্ত্রাসবাদের ধাক্কায় জেরবার বিশ্ব। হ্যাকড অ্যাকাউন্টের তালিকায় রয়েছে জো বাইডেন, বারাক ওবামা, উবার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, বিটকয়েন বিশেষজ্ঞ প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে কীভাবে ও কী কারণে এই ভেরিফাইড অ্যাকাউন্টগুলি হ্যাক করা হল? করোনার মাঝে যখন সারা বিশ্ব আর্থিম মন্দায় ভুগছে তখন সহজে টাকা উপার্জনের ফাঁদে ফেলেই এই হ্যাক করা হয়।

টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে সাইবার স্ক্যামাররা

টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে সাইবার স্ক্যামাররা

বুধবার বড় বড় ব্যক্তি ও প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে সাইবার স্ক্যামাররা। তারা এসব অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপটোকারেন্সি বিটকয়েন নেওয়ার জন্য মানুষকে প্রলুব্ধ করতে শুরু করে। একটি বিশেষ অ্যাকাউন্টে হাজাল ডলার পাঠালে বিনিময়ে ২০০০ ডলার পাওয়া যাবে বলে টুইট করা হয় এই সকল হ্যাকড অ্যাকাউন্টগুলির থেকে।

হ্যাক করে ভুয়ো বার্তা

হ্যাক করে ভুয়ো বার্তা

টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়ো বার্তা দিয়ে বলা হয়, ৩০ মিনিটের মধ্যে এক হাজার ডলার বিটকয়েনে পাঠালে দ্রুত এর দ্বিগুণ ফেরত পাওয়া যাবে। অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইট করা বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। টুইটারের নিরাপত্তা টিম জানায়, নিরাপত্তা ভাঙার বিষয়ে পর্যবেক্ষণ ও তদন্ত চলতে থাকায় পাসওয়ার্ড রিসেট বা টুইট করার বিষয়টি করা যাবে না।

টুইটার সিইও-র বক্তব্য

টুইটার সিইও-র বক্তব্য

এদিকে এই ঘটনার পর টুইটার সিইও জ্যাক ডরসি নিজে টুইট করে বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, 'আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সব কিছু বুঝে শুনে আমরা সবার সামনে তুলে ধরব।' এর আগেও ২০১৭ সালে টুইটারে বড় বড় সংস্থার অ্যাকাউন্ট বেহাত হওয়ার ঘটনা ঘটে।

স্ক্যামারদের ফাঁদে মানুষ

স্ক্যামারদের ফাঁদে মানুষ

এদিকে এরই মধ্যে ভুয়ো টুইটের সঙ্গে পাঠানো ঠিকানায় এক লাখ ১৬ হাজার ডলার পাঠিয়ে দিয়েছেন অনেকেই। এলন মাস্কের মতো টেসলার সিইওর অ্যাকাউন্ট থেকে করা টুইটে '৩০ মিনিটের অফারে পয়সা দ্বিগুণ' করার অফার দেওয়ার কারণে অনেকেই এতে ঝাঁপিয়ে পড়েন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কীভাবে অ্যাকাউন্ট হ্যাক?

কীভাবে অ্যাকাউন্ট হ্যাক?

এদিকে এই হ্যাক হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই টুইটার এই গ্লিচটি ধরে ফেলে। টুইটার অ্যাকাউন্ট হোল্ডারদের বলা হয় যে যতক্ষণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ টুইট করা এবং টুইটারের পাসওয়ার্ড বদল করা যাবে না। এরপর টুইটার জানায়, সাইবার অ্যাটাকটি প্রথমে এমন টুইটার কর্মচারীদের উপর হয়েছে যাঁদের কাছে এই তথ্যগুলি রয়েছে। সেখান থেকে তথ্য সংগ্রহ করে পর এই অ্যাকাউন্টগুলি হ্যাক করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+