৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবেন মাস্ক! ঘোষণার আগেই ডাউন Twitter

টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্ক। দায়িত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে সিইও পরাগকে সহ একাধিক আধিকারিককে ছেটে ফেলেছেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। শুধু তাই নয়, গোটা টুইটারের বোর্ড অফ ডিরেক

টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্ক। দায়িত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে সিইও পরাগকে সহ একাধিক আধিকারিককে ছেটে ফেলেছেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। শুধু তাই নয়, গোটা টুইটারের বোর্ড অফ ডিরেক্টরদের পর্যন্ত ছেটে ফেলেছেন তিনি। এবার আরও ছাঁটাই!

বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইটটি থেকে অন্তত ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। টুইটার কর্তা জানিয়েছেন, সংস্থার সাফল্যের জন্যেই নাকি এই ছাঁটাই পর্ব শুরু হবে। অন্তত সংস্থার তিন হাজার কর্মীকে ছেটে ফেলা হবে বলে জানা যাচ্ছে। ছাঁটাই হয়েছেন কিনা তা জানার জন্যে কর্মী দের ইমেলে নজর রাখার কথা বলা হয়েছে বলে খবর।

ডাউন টুইটার-

ডাউন টুইটার-

তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই বেশ কিছু ব্যবহারকারীর কাছে Twitter কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে মোবাইল অ্যাপ ভালো ভাবেই কাজ করছে বলে জানা যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে সমস্যার কথা শোনা যাচ্ছে। কিন্ত্য Twitter web platform একাধিক ব্যবহারকারীর কাজ করছে না বলেই খবর। জানা জাচ্ছে, টুইটার website হয়ে গিয়েছে। প্রায় এক ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে একাধিক ব্যবহারকারী টুইটার ওয়েবসাইট ব্যবহার করতে পারছেন না বলেই খবর। ইতিমধ্যে অনেকেই স্ক্রিন শর্ট শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে।

শুরু হতে পারে ছাঁটাই পর্ব

শুরু হতে পারে ছাঁটাই পর্ব

গত কয়েকদিন এক সংবাদমাধ্যমে দাবি করা হয় যে এলন মাস্ক টুইটারে ব্যাপক ছাঁটাই চালাবে। একেবারে ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কার্যত সেই পথেই কি এগোচ্ছে পরিস্থিতি? জানা যাচ্ছে, আজ শুক্রবার ফের একবার ছাঁটাই করতে পারেন মাস্ক। এই বিষয়ে আজ শুক্রবারই ইমেল করে তথ্য মাস্ক জানাতে পারেন বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগেই বিশ্বের বিভিন্ন জায়গাতে ডাউল হয়ে গেল টুইটার। আর তাতে চরম ক্ষুব্ধ নেটিজেনরা।

টুইটারের সর্বময় কর্তা হয়েছেন এলন মাস্ক

টুইটারের সর্বময় কর্তা হয়েছেন এলন মাস্ক

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে টুইটারের সর্বময় কর্তা হয়েছেন এলন মাস্ক। গোটা বোর্ড অফ ডিরেক্টরদের ছেটে ফেলেছেন। এই মুহূর্তে একাই সংস্থার সিইও মাস্ক। তবে যেভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত টেসলা কর্তা নিচ্ছেন তাতে আগামিদিনে টুইটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। এমনকি টুইটার বন্ধ হয়ে যেতে পারে বলেই নানা জায়গাতে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+