জারি ট্রাম্প-টুইটার তরজা, মার্কিন প্রেসিডেন্টের ফ্লয়েডকে নিয়ে টুইট করা ভিডিও সরাল সংস্থা!
জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল আমেরিকা। এই আবহে পরিস্থিতি স্বাভাবিক করতে ফ্লেডকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও টুইট করা হয়েছিল ট্রাম্পের ক্যাম্পেনের পক্ষ থেকে। টিম ট্রাম্প ও ট্রাম্প ওয়ার রুম নামক দুটি অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও দুটি আপলোড করা হলেও পরে তা টুইটার কপিরাইট ইস্যুর জন্য সরিয়ে দেয়।

ট্রাম্পের ভিডিও সরানোর কী কারণ দেখাল টুইটার
প্রসঙ্গত, টুইট করা ভিডিওতে ব্যবহৃত অনেক ফুটেজ কপিরাইটের আওতায় পড়ছে বলে টুইটার তা সরায়। প্রায় ৪ মিনিট লম্বা ভিডিওতে ট্রাম্পকে ফ্লয়েডের মৃত্যু শোক বার্তা দেওয়া ছাড়াও বামপন্থী সংস্থা ও প্রতিবাদীদের বিরুদ্ধে বিষোদগার করতে দেখা যায়।

ট্রাম্পকে ফ্যাক্ট চেক নোটিফিকেশন পাঠায় টুইটার
এর কয়েকদিন আগেই আমেরিকার নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু'টি টুইট করেছিলেন। সেই টুইটগুলিতে ফ্যাক্ট চেক নোটিফিকেশন পাঠায় টুইটার। এরপরই গতকাল সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প।

ট্রাম্প-টুইটার তরজা জারি রয়েছে
মার্কিন প্রেসিডেন্ট বরাবরই আলটপকা মন্তব্যের জন্য পরিচিত। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে উল্টো পাল্টা মন্তব্য করে জড়িয়েছেন বিতর্কেও। তবে এই প্রথমবার তাঁর টুইটের ফ্যাক্ট চেক করে তার তথ্য সুধরে দেয় টুইটার। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দেয় বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। আর এরপর থেকেই ট্রাম্প-টুইটার তরজা জারি রয়েছে।

টুইটারের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ ট্রাম্পের
টুইটারের তরফে ফ্যাক্ট চেক নোটিফিকেশন পাওয়ার পর ক্ষুব্ধ হন ট্রাম্প। অথচ তিনি প্রথম এই সোশ্যাল মিডিয়া ক্ষেত্রটির বিরুদ্ধে ২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ তোলেন। পরে ফের অভিযোগ তুলে বলেন, 'এই সোশ্যাল মিডিয়া ক্ষেত্রটি বাক স্বাধীনতায় বাধা দিচ্ছে।' এই বিষয়ে তিনি হুঁশিয়ারি দেন, 'প্রেসিডেন্ট হিসেবে আমি তা কোনওমতেই হতে দেব না।'

টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের বিষোদগার
পরে ট্রাম্প আরও একটি টুইট করেন। লেখেন, 'টুইটার সম্পর্কে আমরা যা বলছি তা যে সত্যি সেটা তারা নিজেরাই প্রমাণ করছে। বড় পদক্ষেপ করা হবে।' যদিও ট্রাম্পের এই হুমিক বা হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে টুইটার বা অন্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications