এলন মাস্কের মন বদল! ফের টুইটার কেনার প্রস্তাব দিলেন টেসলার কর্ণধার
আগের মূল্যে টুইটার কেনার প্রস্তাব দিলেন এলন মাস্ক
ফের টুইটার কেনার প্রস্তাব দিলেন এলন মাস্ক। নানা বিতর্ক ও আইনি লড়াইয়ের মাঝে কিছুদিন ট্যুইটার কেনার প্রক্রিয়া বন্ধ ছিল। ফের নতুন করে টুইটার কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন টেসলার কর্ণধার এলন মাস্ক। পূর্বনির্ধারিত মূল্যেই তিনি এই টুইটার কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এলন মাস্ক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি চিঠি দিয়েছেন। সেখানেই তিনি জানিয়েছেন, আগের চুক্তিকে সম্মান দিয়েই টুইটার তিনি কিনতে চান। এই খবর প্রকাশিত হওয়ার পরেই টুইটারের শেয়ারের দাম বাড়তে শুরু করে। টুইটারের শেয়ার দাম ১২.৭ শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে, টেসলা ইঙ্কের শেয়ারের দাম খবর প্রকাশিত হওয়ার পর তিন শতাংশ কমে যায়। তবে এলন মাস্কের নতুন করে টুইটার কেনার প্রস্তাব নিয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।
প্রসঙ্গত, এলন মাস্কের সঙ্গে টুইটারের ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল। এপ্রিল মাসে এলন মাস্ক প্রথম টুইটার কেনার প্রস্তাব দেন। তারপরেই টুইটারের সঙ্গে এলন মাস্কের মতবিরোধ হয়। এলন মাস্কের তরফে জানানো হয়, টুইটারে অনেক ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। সেই বিষয়ে সঠিক তথ্য বার বার অনুরোধ করার ছিল। এলন মাস্ক অভিযোগ করেছিলেন, চুক্তি অনুযায়ী এই বিষয়ে টুইটারকে তথ্য দেওয়ার কথা ছিল। কিন্তু টুইটার তা দেয়নি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে আইনি লড়াইয়ের দিকে এগোয়। চুক্তি করেও না কেনার জন্য টুইটার এলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছিল। পাল্টা এলন মাস্ক জানিয়েছিল, চুক্তি মানছে না খোদ টুইটার। তারা ভুয়ো প্রোফাইল সম্পর্কে কোনও তথ্য দিচ্ছে না। এই বিষয়ে অক্টোবরেই ফের শুনানি হওয়ার কথা রয়েছে। এলন মাস্ক তার আগেই ফের একবার টুইটার কেনার বিষয়ে আগ্রহ দেখালেন।
এপ্রিল মাসে টুইটার কেনার ইচ্ছা প্রকাশ করার পরেই মে মাসে এলন মাস্ক তা স্থগিত করে দেন। তিনি টুইটারকে বার বার সতর্ক করেছিলেন, জাল অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য না দিলে তিনি টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন। চুক্তিটি থেকে বেরিয়ে আসতে পারেন। তারমধ্যেই নয়া মোড়।
টুইটারের তরফেও টেসলার সিইও এলন মাস্কের প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়েছে, এলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে চুক্তি অনুযায়ী টুইটার কেনার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications