ইস্কন সহ একাধিক হিন্দু সংগঠনের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হল বাংলাদেশে! কণ্ঠরোধ বলছেন ভক্তরা
বাংলাদেশের মাটিতে আক্রান্ত সংখ্যালঘুরা। একের পর এক দুর্গা প্রতিমা ভেঙে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, ইস্কনের মন্দিরেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। আর সেই একের পর এক ঘটনা দুর্গাপুজো দিয়ে
বাংলাদেশের মাটিতে আক্রান্ত সংখ্যালঘুরা। একের পর এক দুর্গা প্রতিমা ভেঙে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, ইস্কনের মন্দিরেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। আর সেই একের পর এক ঘটনা দুর্গাপুজো দিয়ে শুরু হলেও এখনও সেই রেশ চলছে।
এই ঘটনার প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে। আর এই বিতর্কের মধ্যেই বাংলাদেশে বন্ধ করে দেওয়া হল ইস্কন বাংলাদেশের টুইটার অ্যাকাউন্ট।
এমনকি বাংলাদেশের একাধিক হিন্দু সংগঠনের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে।

পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক
আর এই পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। ইস্কনের কলকাতা মন্দিরের অন্যতম অধ্যক্ষ রাধা রমন দাস এই সংক্রান্ত তথ্য তাঁর টুইটারে তুলে ধরেছেন। তিনি তাঁর টুইটারে এই সংক্রান্ত তথ্য তুলে ধরার পাশাপাশি তিনি লিখেছেন, ওরা আমাদের ভক্তদের মারল, টুইট আমাদের আওয়াজ বন্ধ করে দিল। যদিও কেন বাংলাদেশের টুইটার অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিল তা নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি বাংলাদেশ প্রশাসনের তরফে। যদিও ইতিমধ্যে এই বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। কোন দোষে বন্ধ হল টুইটার অ্যাকাউন্টগুলি সেই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

টুইটারে প্রতি মুহূর্তে তথ্য, ছবি বিশ্বের সামনে তুলে ধরছিল
গত কয়েকদিন ধরে বাংলাদেশ ইস্কন তাঁদের টুইটারে প্রতি মুহূর্তে তথ্য, ছবি বিশ্বের সামনে তুলে ধরছিল। শুধু তাই নয়, গোটা বিশ্বের ইস্কন সমাজ যে ভাবে গর্জে উঠেছিল তাতে চরম অস্বস্তিতে পড়ে যায় বাংলাদেশ সরকার। সম্প্রতি বাংলাদেশ হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে রাষ্ট্রসংঘের কাছেও অভিযোগ জানায় ইস্কোন। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। যদিও এই ঘটনায় মুখ খুলেছে রাষ্ট্রসংঘও।

প্রবল চাপের মুখে বাংলাদেশ
নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের হামলার ঘটনা প্রসঙ্গে এমনই বার্তা দেওয়া হয় রাষ্ট্রসঙ্ঘের তরফে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বার্তা দিয়েছেন বাংলাদেশে রাষ্ট্রসঙ্ঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিয়া সেপ্পো। সোমবার তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর যে আক্রমণের ঘটনা ঘটেছে তা মূলত সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য থেকেই ছড়িয়েছে, যা সংবিধানের পরিপন্থী। সরকারের প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা দেন তিনি। এখানেই শেষ নয়, ঘটনায় আগামী ২৩ অক্টোবর, শনিবার গোটা বিশ্বের ১৫০টি দেশে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে বলে ইস্কন কর্তৃপক্ষ। একইসাথে আক্রান্ত ও মৃতদের জন্য প্রার্থনা সভারও আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications