আফগান সংসদের সামনে জোড়া বিস্ফোরণে মৃত ২১

কাবুলে আফগান সংসদের সামনে জোড়া বিস্ফোরণে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪৫জন। এই জঙ্গিহানার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গিরা।

কাবুল, ১০ জানুয়ারি : কাবুলে আফগান সংসদের সামনে জোড়া বিস্ফোরণে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪৫জন।

এই জঙ্গিহানার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রথম বিস্ফোরণটি সংসদের বাইরে হয়। এই বিস্ফোরণে বেশ কয়েকজন সংসদ কর্মীর মৃত্যু হয়। আহত হন বহু। মানববোমার সাহায্যে এই বিস্ফোরণ হয়।

আফগান সংসদের সামনে জোড়া বিস্ফোরণে মৃত ২১

দ্বিতীয় বিস্ফোরণটি হয় গাড়িতে রাখা বোমায়। সংসদ চত্ত্বরের বাইরে রাখা রাস্তায় একটি গাড়ি দাঁড় করানো ছিল। তার ভিতরেই ছিল বোমাটি।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে কমবেশি আহত অবস্থায় প্রায় ৭০ জন হাসপাতালে পৌঁছন। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+