Bangladesh: বাংলাদেশে হিন্দু নিধনে উদ্বিগ্ন আমেরিকা, ভারতে এসে জানালেন তুলসী; বিবৃতিতে ‘মিথ্যাচার’ ইউনূসের!

Bangladesh vs Tulsi: তিন দিনের ভারত সফরে এসেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। রবিবারই দিল্লিতে পা রেখেছেন তিনি। সোমবার এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তুলসী। বাংলাদেশে হিন্দু-সহ বাকি সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার চলেছে। তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনও উদ্বিগ্ন বলে জানালেন তুলসী। যদিও তুলসীর দাবি নাকচ বাংলাদেশের।

সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, বিশ্বব্যাপী ইসলামী সন্ত্রাসবাদ দমন করতে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প। এই সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখেছেন নরেন্দ্র মোদীও। আর তাই ট্রাম্প ও মোদী দুই রাষ্ট্রপ্রধানই কাঁধে কাঁধ মিলিয়ে আগামিদিনে সন্ত্রাস দমন করবেন বলে জানিয়ে দেন তুলসী। এর আগে তুলসীর সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। খালিস্তানি কার্যকলাপের জন্য ভারতে নিষিদ্ধ শিখ ফর জাস্টিস সংগঠনকে আমেরিকাতেও জঙ্গি তকমা দেওয়ার দাবি জানান রাজনাথ।

Muhammad Yunus

বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে আমেরিকার গোয়েন্দা প্রধান জানান, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের যেভাবে অত্যাচার ও খুন করা হয়েছে, তাতে এটা স্পষ্ট, ইসলামী আদর্শ ও ইসলামী শাসন প্রতিষ্ঠাই বাংলাদেশ সরকারের উদ্দেশ্য। ওদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এই আদর্শ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এব্যাপারে আলোচনা শুরু হয়েছে বলে জানান তুলসী। তবে উদ্বেগের জায়গা থেকে বাংলাদেশ নিয়ে আলোচনায় অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

যদিও তুলসীর এই দাবি খারিজ করেছে বাংলাদেশ। সোমবার মধ্যরাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসের তরফে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই দাবি, গ্যাবার্ডরা গোটা বাংলাদেশ সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়িয়েছেন। ভারতের সংবাদমাধ্যমে গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে যে কথাগুলি বলেছেন, তা সম্পূর্ণ অসত্য ও বাংলাদেশকে কালিমালিপ্ত করার প্রয়াস বলে দাবি মহম্মদ ইউনূসের সরকারের। বাংলাদেশে ইসলাম ধর্মাচরণ শান্তিপূর্ণ ও উগ্রতা বিরুদ্ধ বলে দাবি ইউনূসের।

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই বেছে বেছে হিন্দুদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। হিন্দুদের ঘরবাড়িতে লুঠপাট থেকে শুরু করে আগুনও পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিনা বিচারে দীর্ঘদিন জেলেই রেখে দেওয়া হয়েছে অন্যায়ভাবে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। হিন্দু নিপীড়নের ভয়াবহ সব ছবি উঠে এসেছে। অথচ ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থেকেছেন মহম্মদ ইউনূস। বিষয়টি নিয়ে যে আমেরিকাও ক্ষুব্ধ, সেকথা স্পষ্ট করে দিলেন তুলসী গ্যাবার্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+