ভোটে লড়বেন তুলসী, ২০২০ সালে কি আমেরিকা পাবে প্রথম হিন্দু রাষ্ট্রপতি

প্রথম হিন্দু আইনপ্রণেতা হিসাবে মার্কিন কংগ্রেসে জায়গা করে নিয়েছেন তুলসী গাব্বাড। এবং ঘোষণা করেছেন ২০২০ সালে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন।

প্রথম হিন্দু আইনপ্রণেতা হিসাবে মার্কিন কংগ্রেসে জায়গা করে নিয়েছেন তুলসী গাব্বাড। এবং ঘোষণা করেছেন ২০২০ সালে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন।

২০২০ সালে কি আমেরিকা পাবে প্রথম হিন্দু রাষ্ট্রপতি

ডেমোক্র্যাটিক পার্টির হয়ে এ আগে সেনেটর এলিজাবেথ ওয়াবেন রাষ্ট্রপতি পদে লড়েছেন। বছর ৩৭-এর গাব্বাড দ্বিতীয় মহিলা প্রার্থী হিসাবে লড়তে চলেছেন।

২০২০ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কমপক্ষে ১২জন ডেমোক্র্যাটিক নেতা লড়াইয়ে নামতে চলেছেন। তার মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা হ্যারিসও রয়েছেন। তিনিও কিছুদিনের মধ্যেই নিজের লড়াইয়ে নামার কথা ঘোষণা করবেন।

হাওয়াই থেকে মার্কিন হাউস অব রিপ্রেসেন্টেটিভে চাররবার নির্বাচিত হয়ে গিয়েছেন গাব্বাড। শুক্রবার তিনি জানিয়ে দেন, আমি রাষ্ট্রপতি নির্বাচনে লড়ব বলে মনস্থির করেছি। আগামী সপ্তাহে ঘোষণা করব।

এই প্রথম কোনও হিন্দু মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি পদের জন্য লড়াইয়ে নামতে চলেছেন। ২০২০ সালে কি আমেরিকা নতুন ইতিহাস তৈরি করবে? এখন সেদিকেই সকলের চোখ থাকবে।

তুলসীর জন্ম ১৯৮১ সালের ১২ এপ্রিল আমেরিকান সামোয়ার লিলোয়ালোয়া-য়। পিতা সামোয়া আমেরিকান মাইক গাব্বাড। মা ক্যারোল গাব্বাড ইন্ডিয়ানায় জন্মেছিলেন। দুই বছর বয়সে হাওয়াইয়ে চলে আসেন তুলসী। বাবা ক্যাথলিক খ্রিস্টান হলেও ধ্যান ও কীর্তন ভালোবাসতেন। মা ইউরোপীয় হলেও হিন্দু ধর্মের প্রতি আকর্ষিত হন। পরে তুলসীও হিন্দু ধর্ম গ্রহণ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+