পেশোয়ার জঙ্গি হামলার মাস্টারমাইন্ড টিটিপি নেতা ফজলুল্লাহ মৃত?
পেশোয়ার, ২০ ডিসেম্বর : টিটিপি নেতা তথা পেশোয়ার জঙ্গিহানার মাস্টারমাইন্ড মৌলানা ফাজলুল্লাহ নিহত? পাকিস্তানের মিডিয়া রিপোর্ট বলছে পাক সেনার হামলায় শুক্রবার রাতে ইসলামাবাদে মৃত্যু হয়েছে ফাজলুল্লাহ-র।
যদিও এই সংক্রান্ত কোনও সরকারি ঘোষণার খবর পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রকের ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করে পাকিস্তানি অপারেশনের কথা জানানো হয়েছে। পাকিস্তানি নৌসেনার জেটের আক্রমণে ফজলুল্লাহর মৃত্যু হয়েছে বলে কোনও তথ্য এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি।

আফগানিস্তানের আইএসএএফ বাহিনি এবং পাক সেনা এই অপারেশন চালায়। পেশোয়ারের সামরিক সেনা স্কুলে কয়েকদিন আগেই যে ভয়াবহ হামলা চালিয়েছিল তেহরিক-ই-তালিবান সেই হামলার মাস্টারমাইন্ট ছিল এই ফজলুল্লাহ। পেশোয়ারের সেই ভয়াবহ জঙ্গি হামলায় ১৩২ জন পড়ুয়া সহগ ১৪৫ জনের মৃত্যু হয়েছিল।
উল্লেখ্য, ২০১০ সালে একইভাবে ফজলুল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তখন বলা হয়েছিল বার্গ মাতাল জেলায় নিজের ছয় সঙ্গীর সঙ্গে প্রাণ গিয়েছে ফজলুল্লাহর।












Click it and Unblock the Notifications