Tsunami Alert In Japan: সমুদ্রের গভীর প্রবল কম্পন! রাতেই তিন ফুটের বেশি ঢেউ আছড়ে পড়বে জাপানে
Tsunami Alert In Japan: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। শনিবার সন্ধ্যায় কেঁপে ওঠে সে দেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7.6 বলে জানা গিয়েছে। আর এরপরেই সুনামি অ্যালার্ট জারি করা হয়েচে। এহেন কম্পনের পরেই এই হাই অ্যালার্ট জারি হয়েছে জাপানে। কয়েক মিটার উঁচু সমুদ্রের ঢেউয়ের আকার হতে পারে।
এমনকি তিন ফুটেরও বেশি ঢেউ আছড়ে পড়তে পারে জাপানে (Tsunami Alert In Japan)। সতর্কতা জারি ইউএস জিওগ্রাফিক সার্ভের (US Geographic Survey)। অন্যদিকে ইউরোপিয়ন মেডিটরনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইতিমধ্যে পুরো বিষয়টির উপর নজর রাখছে বলেও জানা গিয়েচে।

ইউরোপিয়ন মেডিটরনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানাচ্ছে, ফিলিপিন্সে হওয়া কম্পনের উতস্যস্থল ছিল সমুদ্রের ৬৩ কিলোমিটার গভীরে। আর এর ফলে গভীর সমুদ্রে (Tsunami Alert In Japan) ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। অন্যদিকে ফিলিপিন্সের আবহাওয়া দফতর জানাচ্ছে, এহেন কম্পনের পর সে দেশে একাধিক কম্পন অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে (Tsunami Alert In Japan) কম্পনের মাত্রা ছিল ৬.১, ৫.১ এবং ৫.৭। যদিও সে দেশে এখনও কম্পনের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এমনকি হতাহতের খবর সামনে আসেনি। তবে সে দেশের এয়ারফোর্সকে হাই অ্যালার্ট দেওয়া হয়েচে। চলচে নজরদারি। গত মাসেও ফিলিপিন্সে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তখন ৮ জনের মৃত্যু হয়।
অন্যদিকে ফিলিপাইনে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পরেই সুনামির (Tsunami Alert In Japan) সতর্কতা জারি করা হয়েছে জাপানে। সরকারের তরফে উদ্ধারকারী দলকে সতর্ক থাকতে বলা হয়েছে। এমনকি সমুদ্র উত্থাল-পাতাল কিংবা অস্বাভাবিক কিছু দেখলেই সমস্ত এজেন্সিগুলিকে অ্যালার্ত করতে বলা হয়েছে।
নিচু এলাকার মানুষকে সমুদ্র এলাকা থেকে সরে আসার কথা বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুনামি আঘাত হানতে পারে জাপানের সময় রাত দেড়টা নাগাদ।












Click it and Unblock the Notifications