‘২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় চুরি করা হয়েছে’, বিস্ফোরক দাবি পুতিনের

ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিনের। দুজন দুই দেশের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও দুজন একে-অপরের খুব ভালো বন্ধু। তাই তো দ্বিতীয়বার ট্রাম্প মার্কিন মসনদে বসার পরই শুভেচ্ছার বন্যা বইয়েছিলেন পুতিন। একই সাথে ২ দু'বার করে ট্রাম্পের সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশও করেছেন তিনি। আর এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হেরে যাওয়া নিয়ে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন যে, ডোনাল্ড ট্রাম্পের জয় "চুরি" না হলে ইউক্রেন সংকটের জন্ম হত না। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে "চতুর ও বাস্তববাদী মানুষ" বলে প্রশংসাও করেছেন।

donald trump and vladimir putin

পুতিন এদিন বলেন, "আমি ট্রাম্পের সাথে একমত যে তিনি যদি ২০২০ সালে পুনরায় নির্বাচিত হতেন, তবে ২০২২ সালে ইউক্রেনে যে সংকট শুরু হয়েছিল, তা এড়ানো যেত"।

ট্রাম্প আগে থেকেই দাবি করে আসছেন যে তিনি ক্ষমতায় থাকলে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হতে দিতেন না। তবে পুতিনের এই মন্তব্যে সেই দাবি নতুন মাত্রা পেয়েছে।

পুতিন উল্লেখ করেছেন যে ট্রাম্প প্রশাসন এবং জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার ওপর প্রভাব ফেললেও, তা মার্কিন অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, "এই নিষেধাজ্ঞাগুলি গোটা বিশ্ব জুড়েই আর্থিক ব্যবস্থায় ডলারের ভূমিকা হ্রাস করছে"।

অন্যদিকে, দাভোসে অনুষ্ঠিত বার্ষিক বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেছেন, তেলের দাম বেশি থাকায় রাশিয়া-ইউক্রেন সংঘাত দীর্ঘায়িত হচ্ছে। তাই তিনি, তেলের ওপেক সংস্থাকে দাম কমানোর অনুরোধ জানিয়েছেন, যাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার শেষ হয়।

উল্লেখযোগ্যভাবে, রাশিয়ার অর্থনীতি প্রধানত তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরশীল। শক্তির মাধ্যমে তারা তাদের অর্থনীতিকে যুদ্ধকালেও স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে ট্রাম্পের তেলের দাম কমানো নীতিকেও সম্মতি জানিয়েছেন পুতিন। যুদ্ধ থামাতে রাজি তিনি নিজেও।

বিশ্ব রাজনীতিতে পুতিনের এই মন্তব্য এবং ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত রাশিয়া-ইউক্রেন সংকট এবং এর বিশ্বব্যাপী প্রভাবের পরিপ্রেক্ষিতে এই মন্তব্যগুলি ভীষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+