ইজরায়েল গাজা শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের তৎপরতা,"দ্রুত পদক্ষেপ নয়তো রক্তপাত অনিবার্য" সতর্কবার্তা মার্কিন প্
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ফের উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। ইজরায়েল-গাজা সংঘাত ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় রবিবার তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকেই দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের সতর্ক বার্তা যদি সময় নষ্ট হয়, তবে "বড় রক্তপাত" ঘটতে পারে।

সামাজিক মাধ্যমে নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, "হামাসের সঙ্গে ও বিশ্বের নানা প্রান্তের দেশগুলির মধ্যে যেমন আরব, মুসলিম ও অন্যান্যদের সঙ্গে খুব ইতিবাচক আলোচনা হয়েছে। উদ্দেশ্য বন্দি মুক্তি, গাজায় যুদ্ধের অবসান, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু প্রতীক্ষিত মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।"
ট্রাম্প জানান, আলোচনার অগ্রগতি আশাসূচক ও দ্রুত এগোচ্ছে। সোমবার মিশরে ফের প্রযুক্তিগত পর্যায়ের বৈঠক হবে, যেখানে শান্তিচুক্তির সূক্ষ্ম বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাঁর বক্তব্য, পরিকল্পনার প্রথম ধাপটি "এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হওয়া উচিত।"
তিনি আরও জোর দিয়ে বলেন,
"আমি সবাইকে অনুরোধ করছি দ্রুত পদক্ষেপ নিতে। সময় নষ্ট করা মানে আরও বিপর্যয়ের মুখে পড়া। সময় খুবই মূল্যবান না হলে ভয়াবহ রক্তপাত অনিবার্য, যা কেউই দেখতে চায় না।"
ট্রাম্প আগেই রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন হামাসের জন্য। সতর্ক করে তিনি লিখেছিলেন, যদি এই "শেষ সুযোগের শান্তিচুক্তি" কার্যকর না হয়, তবে "অতুলনীয় প্রতিশোধ নেমে আসবে হামাসের উপর।" তাঁর দাবি, "যেভাবেই হোক, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবেই।"
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে হামাস সত্যিই শান্তির পথে এগোতে চায় কি না। তিনি ইজরায়েলকে ধন্যবাদ জানিয়েছেন সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ রাখার জন্য, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। তবে ট্রাম্পের সতর্কতা, "হামাসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে সবকিছু বন্ধ হয়ে যাবে।"
চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ট্রাম্পের ঘোষিত শান্তি প্রস্তাব অনুযায়ী, অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দি মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ, ও মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের তত্ত্বাবধানে গাজার পুনর্গঠন করার পরিকল্পনা করা হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ২০ দফা কাঠামোতে প্রাথমিক সম্মতি জানিয়েছেন বলেও জানা গিয়েছে।
অন্যদিকে, হামাস জানিয়েছে, গাজার শাসনব্যবস্থা ও প্যালেস্তিনিয়ান অধিকার নিয়ে আলোচনা এখনও চলছে ও তা "জাতীয় পরিসরে" সমাধান হবে।
ট্রাম্প অবশ্য আবারও সময়ের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, তিনি নিজে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখবেন। তাঁর বক্তব্য, দ্রুত পদক্ষেপই পারে রক্তপাত ও সংঘাত এড়াতে ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে।












Click it and Unblock the Notifications