হামলার জেরে রাজনৈতিক সুবিধা ট্রাম্পের,প্রেসিডেন্ট নির্বাচনের আগে সমস্যা বাড়ল বাইডেনের
নির্বাচনী প্রচার সভায় ডোনাল্ড ট্রাম্পের ওপরে প্রাণঘাতী হামলা। যা নিয়ে নিন্দায় মুখর সাারা বিশ্ব। তবে রাজনৈতিক বিশ্ষজ্ঞদের একাংশ বলছেন, এই হামলা থেকে ট্রাম্প রাজনৈতিক সুবিধা পেতে চলেছেন। কারণ ট্রাম্প তাঁর সমাবেশগুলিতে অপরাধের ঘটনা বেরে বারে তুলে ধরেছেন। এই পরিস্থিতিতে তাঁকে লক্ষ্য করে গুলি করা বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দেখা গিয়েছে গুলি চালানোর পরে ট্রাম্প হাতের মুঠি তুলে ভিড়ের দিকে তাকিয়ে রয়েছেন। সেই সময় তাঁর কান ও মুখ থেকে রক্ত ঝড়তে দেখা গিয়েছে। ট্রাম্পের এই ভারমূর্তি নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভযাবিত করতে পারেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্রাম্পের সামনে সুযোগ
জো বাইডেনের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের মধ্যেই বিরোধিতা রয়েছে। বিশেষ করে শারীরিক কারণে এবার তাঁর প্রতিদ্বন্দ্বিতা করা উচিত হয়নি বলেই মনে করেন দলের অনেকে। যে কারণে ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে মনোবল অনেকটাই কমে গিয়েছে বলে মনে করছেন, সেখানকার রাজনৈতিক বিশ্লেষকরা। সেই পরিস্থিতিতে ট্রাম্পের সামনে বড় সুযোগ।
তবে জো বাইডেনের ডায়গায় যদি কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী করা হয়, তাহলে নাকি আমেরিকায় নির্বাচনের পরিস্থিতি কিংবা পরিবেশ বদলে যেতে পারে।
রাজনৈতিক সুবিধা
শনিবারের হামলার ঘটনার পরে ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, এমনটাই বলছেন, সেখানকার রাজনৈতিক বিশ্লেষকরা। আগের রিপোর্ট প্রকাশিত হয়েছিল, এবার আমেরিকায় ট্রাম্পের জয় নিশ্চিত। তারপর শনিবারের ঘটনায় তাঁর রাজনৈতিক ভিত্তি আরও বেড়েছে।
এতদিন পর্যন্ত আমেরিকায় ডেমোক্র্যাটরা ট্রাম্পকে হিংসায় প্ররোচনাকারী হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু শনিবারের ঘটনার পরে রিপাবলিকারনরা বাইডেনকে টার্গেট করতে পারে। সেখানে ট্রাম্পের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কোথায় সুবিধা ট্রাম্পের
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, ট্রাম্পের ওপরে হামলার কারণে আমেরিকার জনগণের ভোট সহানুভূতির আকারে ট্রাম্পের দিকে যেতে পারে। যদিও বাইডেন হামলার সঙ্গে সঙ্গে এর নিন্দা করেছেন এবং বলেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই। তারপরেও শনিবারের ঘটনা প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রিপাবলিকান গড়েই হামলা
শনিবার যেখানে ট্রাম্পের ওপরে হামলা হয়, সেই জায়গাকে রিপাবলিকানদের গড় বলেই ধরে নেওয়া হয়। ২০১৬ সালে ট্রাম্প সেখান থেকে বড় জয় পেয়েছিলেন। পেনসিলভেনিয়ার পিটার্সবার্গ থেকে প্রায় ৩৩ মাইল উত্তর বাটলার শহর। সেখানে প্রায় তেরো হাজার মানুষের বসবাস। এই শহর ২০১৬ সালে ট্রাম্পকে প্রেসিডেন্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বাটলার কাউন্টিতে ট্রাম্প প্রায় ৩২ শতাংশ পয়েন্টে জয় পেয়েছিলেন।












Click it and Unblock the Notifications