ট্রাম্পের নতুন মাস্টারস্ট্রোক, ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে এবার পেয়ে যান ‘গোল্ড কার্ড’ ভিসা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী অভিবাসীদের জন্য নতুন 'গোল্ড কার্ড' ভিসা চালুর ঘোষণা করলেন এবার। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে এক সংবাদ সম্মেলনে প্রথমবার এই ভিসার নকশা প্রকাশ করেন তিনি।
কী বিশেষত্ব রয়েছে এই গোল্ড কার্ডে? যা জানা যাচ্ছে, এই 'গোল্ড কার্ড' এক্সক্লুসিভ এবং সুযোগের প্রতীক বলে দাবি ট্রাম্পের। ৫ মিলিয়ন ডলারে এই বিশেষ ভিসা কেনা যাবে। বিদ্যমান EB-5 ভিসা প্রোগ্রামের পরিবর্তে চালু হচ্ছে এই নতুন ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে কার্ডটি প্রদর্শন করে ট্রাম্প বৃহস্পতিবার বলেন, "এটি 'গোল্ড কার্ড', যা 'ট্রাম্প কার্ড' হিসেবেও পরিচিত। ৫ মিলিয়ন ডলারে, এটি আপনার হতে পারে"। তিনি আরও জানান, "তিনি নিজেই ছিলেন প্রথম ক্রেতা, তবে দ্বিতীয় ক্রেতা কে, তা নিশ্চিত নন"।
'গোল্ড কার্ড' কীভাবে কাজ করবে?
যা জানা যাচ্ছে,
- EB-5 বিনিয়োগকারী ভিসার স্থলাভিষিক্ত হবে 'গোল্ড কার্ড'।
- বর্তমানে EB-5 ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে $800,000 থেকে $1.8 মিলিয়ন বিনিয়োগের প্রয়োজন হয়।
- নতুন ব্যবস্থায় সরাসরি ৫ মিলিয়ন ডলার দিলেই ভিসা মিলবে।
বিশ্বব্যাপী ৩৭ মিলিয়ন মানুষ কিনতে পারে এই কার্ড! নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক দাবি করেছেন যে ইতিমধ্যেই ১,০০০টিরও বেশি 'গোল্ড কার্ড' বিক্রি হয়েছে। প্রায় ৩৭ মিলিয়ন মানুষের এই কার্ড কেনার সামর্থ্য রয়েছে।
বিশ্লেষকদের মতে, গত আড়াই দশকে EB-5 ভিসার মাধ্যমে ১,৩৫,৫১৮ জন যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পেয়েছেন। ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ মার্কিন অর্থনীতিতে বড় বিনিয়োগ আনতে পারে, তবে বিতর্কও তৈরি হয়েছে।
নতুন 'গোল্ড কার্ড' কতটা জনপ্রিয় হবে এবং এর বাস্তবায়ন কতটা সফল হবে, সেটাই এখন দেখার বিষয়! তবে EB-5 ভিসা তুলে দিয়ে গোল্ড ভিসা বা ট্রাম্প ভিসা যে ডোনাল্ড ট্রাম্পের আরও এক মাস্টার স্ট্রোক তা নিয়ে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications