উত্তর কোরিয়াকে ট্রাম্পের কড়া সতর্কতা: ‘আমাদের ঘাঁটিয়ো না’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড উত্তর কোরিয়াকে কঠিন ভাষায় সতর্ক করেছে। দক্ষিণ কোরিয়ার সংসদে বক্তৃতা দেয়ার সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ইঙ্গিত করে তিনি বলেন “আমাদেরকে অবমূল্যায়ন করো না, আমাদের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড উত্তর কোরিয়াকে কঠিন ভাষায় সতর্ক করেছে
BBC
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড উত্তর কোরিয়াকে কঠিন ভাষায় সতর্ক করেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড উত্তর কোরিয়াকে কঠিন ভাষায় সতর্ক করেছেন।

দক্ষিণ কোরিয়ার সংসদে বক্তৃতা দেয়ার সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ইঙ্গিত করে তিনি বলেন "আমাদেরকে অবমূল্যায়ন করো না, আমাদের ঘাঁটিয়ে না"।

তিনি উত্তর কোরিয়াকে তাঁর ভাষায় "ডার্ক ফ্যান্টাসি'র" নিন্দা করেন।

ট্রাম্প এসময় মি.কিমকে উদ্দেশ্য করে বলেন "যে অস্ত্র আপনি সংগ্রহ করছেন সেটা আপনাকে নিরাপদ করছে না"।

অন্যান্য দেশর প্রতি তিনি আহ্বান জানান যাতে করে পিয়ংইয়ং এর বিরুদ্ধে এক হওয়ার জন্য।

দক্ষিণ কোরিয়ার সংসদে বক্তৃতা দেয়ার সময় মি. ট্রাম্প এসব কথা বলেন
BBC
দক্ষিণ কোরিয়ার সংসদে বক্তৃতা দেয়ার সময় মি. ট্রাম্প এসব কথা বলেন

মার্কিন প্রেসিডেন্ট এখন দক্ষিণ কোরিয়াতে রয়েছেন। তিনি এশিয়ার পাঁচটি দেশ সফর করবেন।

ট্রাম্পের পুরো সফরে পিয়ংইয়ং এর নিউক্লিয়ার অস্ত্রের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে বলে পর্যবেক্ষকরা বলছেন।

গত কয়েক বছরে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আসছে।

গত সেপ্টেম্বরে দেশটির ছয় নম্বর এবং সবচেয়ে বড় নিউক্লিয়ার পরীক্ষা চালায়।

কিমের উদ্দেশে ট্রাম্পের অপ্রত্যাশিত মন্তব্য

দক্ষিণ কোরিয়ার সংসদে যখন তিনি বক্তৃতা দিচ্ছিলেন তখন অপ্রত্যাশিত ভাবে উত্তর কোরিয়ার নেতা মি. কিম কে লক্ষ্য করে সরাসরি মন্তব্য করতে থাকেন।

মন্তব্য গুলো ব্যক্তিগত বলেই উল্লেখ করছেন পর্যবেক্ষকরা কারণ এই ধরণের আন্তর্জাতিক পরিমণ্ডলে ট্রাম্পের এই মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
Reuters
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

মি. ট্রাম্প সরাসরি মি. কিমকে লক্ষ্য করে বলেন " আপনি নিউক্লিয়ার কর্মসূচী এবং অস্ত্র তৈরি পরিত্যাগ করুন"।

"এসব আপনার শাসনব্যবস্থাকে গভীর বিপদের মধ্যে ফেলে দিচ্ছে" তিনি সতর্ক করে বলেন।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড ঘিরে দুটি দেশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।

পিয়ংইয়ং বলেছে, তারা সম্প্রতি একটি ছোট আকারের হাইড্রোজেন বোমা সফলভাবে পরীক্ষা করেছে এবং সেটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে যুক্ত করা সম্ভব।

প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং ঐ অঞ্চলে তাদের মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিতে পারে।

আরো পড়ুন:

খিচুড়ির বিশ্বরেকর্ডকে চ্যালেঞ্জ আজমের শরিফ দরগার

বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়া

হাজার হাজার মানুষ শেষ ধাপের ক্যান্সারে আক্রান্ত

বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের তথ্য চুরির চক্র

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+