Donald Trump: আবারও যুদ্ধ! বড় হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, কী শর্তের কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট?
Donald Trump: দীর্ঘ সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির (Ceasefire) সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে ইজরায়েল ও হামাস (Israel Hamas War)। চলছে বন্দি বিনিময় প্রক্রিয়া। এরই মাঝে ফের বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প। হামাসকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। পণবন্দিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি লঙ্ঘনের হুঁশিয়ারি।
আবারও যুদ্ধ শুরু হবে মধ্যপ্রাচ্যে? এদিন ট্রাম্প বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে সমস্ত পণবন্দিদের হামাস যদি মুক্তি না দেয়, তাহলে ইজরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, তা লঙ্ঘন করা হবে। একগুচ্ছ নির্বাহী নির্দেশনামায় স্বাক্ষর করার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, সমস্ত পণবন্দিদের মুক্তি না দেওয়া হলে খারাপ পরিণতি হবে।

ছবি সৌজন্য- PTI
যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ইজরায়েল নেবে বলেই জানান ট্রাম্প। পণবন্দিদের অনেকেই মারা গিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ মার্কিন প্রেসিডেন্টের। তবে জীবিতদের অবিলম্বে মুক্তি না দেওয়া হলে ফের হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের। যদিও তাঁর এই হুঁশিয়ারি একেবারেই ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, "আমি আমার কথা বলছি, ইজরায়েল (Israel) চাইলেই সমর্থন নাও করতে পারে।" ট্রাম্পের এই হুঁশিয়ারি অবশ্য হামাসের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই। বন্দি (Hostages) বিনিময়ের প্রক্রিয়া স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছে হামাস (Hamas)।
গত ১৯ জানুয়ারি থেকে ৬ সপ্তাহ ধরে পণবন্দিদের মুক্তি দেওয়া নিয়ে গড়িমসি করছে হামাস। এদিন তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে সময় বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে পণবন্দিদের মুক্তি না দিলে নরকের পরিণতি হবে বলে চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের।
হামাসের সিদ্ধান্তকে ভয়ানক বলে উল্লেখ করেন ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে ইজরায়েলের উপরই সিদ্ধান্তের দায়ভার ছেড়েছেন ট্রাম্প। তাঁর স্পষ্ট বক্তব্য, "শনিবার বেলা ১২টার মধ্যে যদি সমস্ত পণবন্দিদের মুক্তি না দেওয়া হয়, তাহলে আমার মতে এটাই উপযুক্ত সময় হবে। আমার মতে যুদ্ধবিরতি বাতিল করে চরম পরিণতি হওয়া উচিত। এক দুই তিন করে নয়, কোনও গড়িমসি নয়, সকলকে মুক্তি দিতে হবে।"












Click it and Unblock the Notifications