US Election: মার্কিন নির্বাচন কতটা প্রভাব ফেলবে ভারতের উপর? ট্রাম্প-কমলার নীতিতে কি প্রভাব?
US President Election 2024: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! এরপরেই স্পষ্ট হয়ে যাবে আমেরিকার মসনদে ফের একবার ড্রোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস বসতে চলেছেন। তবে লড়াই'য়ের ময়দানে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সর্বশেষ জনমত সমীক্ষায় এমনটাই জানানো হয়েছে। ফলে চাপ বাড়ছে রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের।
তবে গোটা বিশ্বের নজর এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে রয়েছে। বিশেষ করে ভারতের জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একটা বড় অংশের প্রবাসী ভোট রয়েছে। যা ডোমাক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস কিংবা ট্রাম্পের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এক নজরে এই নির্বাচন (US President Election 2024) কি প্রভাব পড়তে পারে ভারতের উপর।

- US President Election 2024: প্রবাসীদের প্রতি নজর
প্রবাসীদের উপর কমলা হ্যারিসের নীতি কিছুটা হলেও নরম। তবে সীমান্ত সুরক্ষা ইস্যুতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বারবার জানিয়েছেন কমলা। তিনি H-1B ভিসার পক্ষে কথা বলেন। একই সঙ্গে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কমলা হ্যারিস সুপষ্ট নীতি আনার কথা বলেছেন। যা কিছুটা হলেও সে দেশে বসবাসকারী ভারতীয় এবং পরিবারদের স্বস্তির বার্তা। তবে এক্ষেত্রে কড়া ডোনাল্ড ট্রাম্প। এমনকি ক্ষমতায় আসলে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিতে পারেন তিনি। যাতে চাপ বাড়তে পারে ভারতীয় সংস্থা এবং বসবাসকারী ভারতীয়দের উপর। তবে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি।
- US President Election 2024: ব্যবসায়ীক নীতি
কমলা হ্যারিস বহুপাক্ষিক বাণিজ্য চুক্তির পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার (যেমন, ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক) উপর জোর দেওয়ার কথা বলেন। অন্যদিকে বাণিজ্য চুক্তি পুনঃআলোচনা এবং ভারী শুল্ক আরোপের দিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে সে পথেই হাঁটতে পারেন। ভারতের সন্মগে সম্পর্ক আরও মজবুত করতে বাণিজ্য নীতিতে বদল আনার পথে ট্রাম্প হাঁটতে পারেন বলে মনে করা হচ্ছে।
- US President Election 2024: মেডিক্যাল এবং ফার্মা
কমলা হ্যারিস মেডিকেয়া সেক্টরকে বেসরকারীকরণ, ওষধের দামে সরকারি নিয়ন্ত্রণ কম করা সহ একাধিক মানুষের স্বার্থে পদক্ষেপ নিতে পারেন। বিশেষ করে বীমা বাজারকে নিয়ন্ত্রণ মুক্ত করার পথেও তিনি হাঁটতে পারেন। আর এতে ভারতীয় জেনেরিক ওষুধ সংস্থাগুলির দামে কার্যত বিপ্লব আনতে পারে। ট্রাম্পের আমলে ভারতীয় কোম্পানিগুলিকে ২০২৭ এবং ২০১৯ এর মধ্যে FDA সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কোভিড মহামারীতে HCQ সরবরাহে ভারত প্রধান ভূমিকা পালন করার পরে পরিস্থিতির উন্নতি হয়েছে। সর্বভারতীয় এক প্রতিবেদন অনুযায়ী আগামী দিনে মার্কিন বাজারে ভারতীয় জেনেরিক ওষুধের অ্যাক্সেস বাড়াতে পারে।
- US President Election 2024: প্রতিরক্ষা
কমলা হ্যারিস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ কালে INDUS-এর মতো উদ্যোগ নেওয়া হয়। কার্যত চিনের দাদাগিরি ঠেকাতে ইন্দো-প্যাসিফিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার কথা বলা হয়। এবং সে মতো কাজ হয়। তেজস মার্ক ২ যুদ্ধবিমানগুলির জন্য প্রযুক্তি স্থানান্তর সহ একাধিক ক্ষেত্রে ভারত এবং আমেরিকা কাছাকাছি। অন্যদিকে ট্রাম্পের সময় কোয়াডকে আবার নতুন করে তুলে ধরা হয়। ২০২০ সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানি ৩০ শতাংশ বৃদ্ধি পায়। এছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রেও ট্রাম্পের সময় আমেরিকা এবং ভারতের প্রতিরক্ষা সমঝোতা হয়।












Click it and Unblock the Notifications