নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আগুন, পরিস্থিতি সম্পর্কে যা জানাল প্রশাসন
মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসবার আগে, নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের অফিসেই রাজ করতেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসবার আগে, নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের অফিসেই রাজ করতেন ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রাম্প টাওয়ারে আগুন লাগে সোমবার। যদিও হতাহতের কোনও খবর নেই। তবুও ট্রাম্প গ্রুপের হেড অফিসে আগুন লাগার ঘটনা রীতমত আতঙ্ক ছড়িয়েছে নিউ ইয়র্কবাসীর মনে।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ট্রাম্প টাওয়ারের ৬৮তম ফ্লোরে আগুন লাগে। ম্য়ানহ্যাটন-এ ট্রাম্প টাওয়ারের ৫ম অ্যাভিনিউতে এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনও খবর না থাকায়, কাউকে সেখান থেকে সরাতে হয়নি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
এদিকে, ট্রাম্প টাওয়ারে আগুন লাগবার ঘটনার দিন ওয়াশিংটনে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও গোটা ঘটনায় তাঁর প্রতিক্রিয়া কিছু জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোনও এক ইলেকট্রিক্যাল তার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটে যায়।












Click it and Unblock the Notifications