Donald Trump: নির্বাহী আদেশনামায় সই করে শিক্ষা দফতর তুলে দিলেন ট্রাম্প, আমেরিকায় পড়াশোনার খরচ কে জোগাবে?
Donald Trump: বড় পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের। এবার শিক্ষা দফতরই বন্ধ করে দিলেন ট্রাম্প। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশনামায় স্বাক্ষরও করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কি সরকারি তরফে অনুদানে ছেদ পড়বে? ট্রাম্প জানিয়েছেন, বিশেষভাবে সক্ষম বাচ্চাদের পড়াশোনার জন্য অনুদান অব্যাহত থাকবে। এব্যাপারে কোনও এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আমেরিকার কেন্দ্রীয় সরকারের ব্যায়বৃদ্ধি হলেও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন নিয়ে কোনও প্রতিশ্রুতিই পূরণ হয়নি বলে দাবি। এদিন শিক্ষা দফতরের ট্র্যাক রেকর্ড তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকান শিক্ষার মানোন্নয়ন করতে ব্যর্থ হয়েছে শিক্ষা দফতর। ট্রাম্পের দাবি, রিপবালিকানদের আপত্তি সত্ত্বেও ১৯৭৯-তে শিক্ষা দফতর তৈরি করা হয়েছিল। তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের নিজস্ব মন্ত্রিসভার সদস্যরাও ঘোর বিরোধিতা করেছিলেন।

এদিন ট্রাম্প ঘোষণা করেন, "৪৫ বছর ধরে ঝুলে থাকা সিদ্ধান্ত অবশেষে আমরা কার্যকর করতে চলেছি। শিক্ষা দফতরকে পুরোপুরি তুলে দিতে নির্বাহী নির্দেশে স্বাক্ষর করব। ডেমোক্রেটিকরাও জানে এটা সঠিক সিদ্ধান্ত। আমি নিশ্চিত, তারাও এর পক্ষেই ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের সন্তানদের জন্য সুশিক্ষা প্রয়োজন। কিন্তু দেশে বহুদিন ধরেই শিক্ষার মান পড়ে গিয়েছে। কিন্তু পূর্বে শিক্ষাব্যবস্থা সত্যিই ভালো ছিল। তা একযোগে রিপাবলিকান ডেমোক্র্যাটরা মানছেন।"
মার্কিন শিক্ষা দফতরকে প্রায়ই অদক্ষ বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের বদলে শিক্ষার বিষয়টি প্রদেশ তথা স্থানীয় নিয়ন্ত্রণে আনা উচিত বলে সওয়াল করেছিল বেশ কয়েকটি এজেন্সিও। আর এবার ট্রাম্পের নির্বাহী নির্দেশনামায় স্বাক্ষরের ফলে শিক্ষা দফতরে আমূল বদল হতে চলেছে। প্রদেশগুলির উপর ও স্থানীয় প্রশাসনের উপর শিক্ষার দায়ভার বর্তালে তাতে তার মান আরও ভালো হবে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ফার্স্ট করার লক্ষ্যে সবদিক থেকে খরচ কাটছাঁট করছে ট্রাম্প প্রশাসন। আর এবার প্রেসিডেন্ট হিসেবে আদেশনামায় স্বাক্ষর করার ফলে শিক্ষা দফতরের কর্মীদের বেতন ও অন্যান্য ব্য়য় বরাদ্দ বন্ধ হয়ে যাবে। এই দফতরে প্রায় সাড়ে চার হাজার কর্মী চাকরি করতেন। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের জেরে সরকারি অনুদানের উপর সরাসরি নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিপাকে পড়ল।












Click it and Unblock the Notifications