Donald Trump: চিনা AI ডিপসিকের ঝড়ে শেয়ার বাজারে রক্তক্ষরণ! "মার্কিন সংস্থাগুলির অশনি সংকেত," বললেন ট্রাম্প

Donald Trump: এআইয়ের বাজারে মাথাচাড়া চিনা সংস্থা ডিপসিকের (Deepseek)। কার্যত দাপিয়ে বেড়াচ্ছে ডিপসিকের এআই মডেল (AI Model)। প্রতিদ্বন্দ্বী ওপেন এআই, এনভিডিয়াকে অনেক পেছনে ফেলেছে চিনা অ্যাপ (Chinese App)। আর এনিয়ে এবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্টকে (US President)।

ফ্লোরিডা থেকে ট্রাম্প বলেন, চিনা সংস্থার তৈরি এআই মডেল ডিপসিকের আত্মপ্রকাশ মার্কিন সংস্থাগুলির কাছে অশনি সংকেত। এখনই মার্কিন এআই সংস্থাগুলির টনক নড়া উচিত বলে মনে করেন ট্রাম্প। প্রতিযোগিতায় জিততে হলে আমেরিকান এআই সংস্থাগুলিকে আরও তৎপর হতে হবে বলে জানান ট্রাম্প। এতদিন এই ক্ষেত্রে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

trump

চিনা ডিপসিকের ধাক্কায় একদিনে ৫০ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে মার্কিন এআই সংস্থা এনভিডিয়ার। নিউ ইয়র্কে ১৭ শতাংশ পতনের মুখে পড়েছে মার্কিন সংস্থা। অথচ এআই বিপ্লবের মুখ হিসেবে পরিচিত এনভিডিয়া। সোমবার বিশ্বের নানা প্রান্তের প্রযুক্তিগত শেয়ারও জোর ধাক্কা খেয়েছে। টেকনোলজির শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা। চিনের এই সস্তায় পুষ্টিকর এআই মডেলের জেরে মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর এআই সংস্থাগুলি প্রবল সংকটের মুখে।

এদিন ট্রাম্প আরও বলেন, "চিন তথা চাইনিজ কিছু কোম্পানি এআই মডেল নিয়ে আসছে বলে পড়েছিলাম। একটি নির্দিষ্ট সংস্থা আরও দ্রুত এআই ও কম খরচের সুবিধা নিয়ে এসেছে। এটা আসলে ভালো পদক্ষেপ। তার কারণ পরিষেবা পেতে বেশি টাকা খরচ করতে হবে না। আমি এটাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছি। এটা একটা মূল্যবান সম্পত্তি হয়ে থাকবে।"

ট্রাম্পের দাবি, চিনের নেতারা একসময় তাঁকে বলেছিলেন, আমেরিকায় নাকি বিশ্বের সেরা বিজ্ঞানীরা থাকেন। এদিন সেই কথা উল্লেখ করে ট্রাম্প জানান, "আমাদের কাছে পরিকল্পনা রয়েছে। আমরা সবসময়ই এগিয়ে রয়েছি। বিলিয়ন বিলিয়ন খরচ না করে কম টাকাতেই সমান পরিষেবা পাওয়া গেলে তা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ।"

প্রসঙ্গত, গত সপ্তাহেই ডিপসিক অ্যাপের লঞ্চ করে চিন। প্রতিদ্বন্দ্বী চ্যাট জিপিটিকে পেছনে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রি অ্যাপ হিসেবে সবথেকে বেশি ডাউনলোড করা হয়েছে এই ডিপসিক। ডিপসিকের দাপটে শেয়ার বাজারেও পতনের সম্মুখীন মার্কিন যুক্তরাষ্ট্রের এআই সংস্থা এনভিডিয়া-সহ মাইক্রোসফট, মেটার শেয়ার। পারফরমেন্সের নিরিখে দাপট দেখাচ্ছে চিনা এই সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+