আমেরিকার বুকে আরও বেশি চিনা কনস্যুলেট বন্ধ হতে পারে! নথি পোড়ানো নিয়ে বড়সড় ইঙ্গিত ট্রাম্পের
হিউস্টনে চিনা কনস্যুলেট বন্ধ করার বড়সড় সিদ্ধান্ত গতকালই জানিয়ে দিয়েছে আমেরিকা। এরপরই তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে চিন। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

'সব সময়ই সম্ভব'
ট্রাম্প এদিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সংখ্যক চিনা কনস্যুলেট সরিয়ে দেওয়ার ঘটনা 'সব সময়ই সম্ভব'। উল্লেখ্য, এর আগে আমেরিকার প্রশাসন হিউস্টনে অবস্থিত চিনা কনস্যুলেট ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়। তারপরই ট্রাম্পের এমন বক্তব্য রীতিমতো তোলপাড় করেছে কূটনৈতিক মহলকে। এদিন ট্রাম্প চিনা কনস্যুলেটের বিষয়ে নথি পোড়ানো নিয়ে সন্দেহ প্রকাশ করেন । তিনি বলেন, 'আমার মনে হয়, সেখানে কোনও নথি পোড়ানো হচ্ছিল'।

মার্কিন-চিন কূটনীতি ও সংঘাত
এদিকে দূতাবাস বন্ধের এই নির্দেশে এর বিষয়ে সংশ্লিষ্ট মহলের মত, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতিসম্পন্ন দেশের মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে তাই প্রকট হচ্ছে অ্যামেরিকার এই নির্দেশে৷ আমেরিকার এই নির্দেশের পিছনে গতকালের একটি ঘটনাকে প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে৷ গতকাল হিউস্টনে চিনের দূতাবাসের ভিতর থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়৷ যা স্থানীয়দের নজরে আসে৷ তারা দমকলকে খবর দেয়৷

নথি পোড়ানোর ঘটনা!
এর আগে এক চ্যানেল সূত্ররের খবর ছিল, চিনের দূতাবাসের ভিতরেই পোড়ানো হচ্ছে বেশি কিছু নথি৷ আর সেই আগুন নেভাতে দূতাবাসের ভিতের প্রবেশের চেষ্টা করছে হিউস্টন পুলিশ ও দমকল কর্মীরা৷ পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে৷

নথি পোড়ানো নিয়ে কোন তথ্য জানা গিয়েছে ?
হিউস্টনের স্থানীয় এক সংবাদমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'কাগজ পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছিল৷ সমস্ত দমকল কর্মীরা দূতাবাসকে ঘিরে রেখেছিলেন৷ কিন্তু, তাঁরা ভিতরে প্রবেশ করতে পারছিলেন না৷'












Click it and Unblock the Notifications