ইজরায়েলের রাজধানী হবে জেরুসালেমই, মধ্যপ্রাচ্য পরিকল্পনা নিয়ে মন্তব্য ট্রাম্পের

ইজরায়েলের রাজধানী হবে জেরুসালেমই, মধ্যপ্রাচ্য পরিকল্পনা নিয়ে মন্তব্য ট্রাম্পের

ইজরায়েলের অবিভক্ত রাজধানী হবে জেরুসালেম। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করে মঙ্গলবার এমনই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করে ইজরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ইজরায়েলের রাজধানী হবে জেরুসালেমই, মধ্যপ্রাচ্য পরিকল্পনা নিয়ে মন্তব্য ট্রাম্পের

হোয়াইট হাউসে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তির পরিকল্পনার ঘোষণা করে বলেন, 'ফিলিস্তিনিদের জন্য শেষ সুযোগ হতে পারে আমার এই পরিকল্পনা। শান্তির পথে আজ এক বড় পদক্ষেপ নিল ইজরায়েল। ফিলিস্তিনিরা আছে দারিদ্র্য আর সহিংসতার মধ্যে। সন্ত্রাসবাদের ঘুঁটি হিসেবে অন্যরা তাদের ব্যবহার করছে। শান্তি প্রতিষ্ঠার স্বার্থে এই প্রথম ওই এলাকার ভূখণ্ড নিয়ে একটি খসড়া মানচিত্র তৈরিতে সায় দিয়েছে ইজরায়েল।'

১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে জর্ডান উপত্যকার অধিকাংশ ইজরায়েলের সামরিক এবং প্রশাসনিক দখলে চলে যায়। তবে পচিম তীরের উর্বর কিন্তু অনুন্নত এই বিস্তৃত এলাকাই ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কথা। তবে ইজরায়েল বলে, নিরাপত্তার কারণে তারা এই উপত্যকা হাতছাড়া করতে রাজি নয়। এই দীর্ঘ বিবাদ মেটাতেই গত বছরের অগাস্ট থেকে শুরু হয় শান্তি আলোচনা।

বিশ্বের অন্যতম দীর্ঘায়িত এই সংকট সমাধানে করা এ পরিকল্পনা মূলত জ্যারেড কুশনারেরই মস্তিষ্কপ্রসূত। ট্রাম্পের এই প্রস্তাবে কী কী থাকতে পারে, তা মোটামুটি আগেই ফাঁস হয়ে গিয়েছিল। কাজেই ফিলিস্তিনিরা আগেই ট্রাম্পের এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+