‘ভার্চুয়াল বিতর্কসভার নামে সময় নষ্ট অর্থহীন’, ডিবেট কমিশনের বিরুদ্ধে ফের সুর চড়ালেন ট্রাম্প

প্রেসিডেন্সিয়াল ডিবেট নিয়ে এবার ডেমোক্র্যাটিক পদপ্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে পাল্টা সুর চড়াতে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে। একইসাথে অক্টোবরের ১৫ তারিখের আসন্ন ভার্চুয়াল প্রেসিডেন্সিয়াল ডিবেটেও ট্রাম্প অংশগ্রহণ করছেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে চলতি মাসের শুরুতেঅই করোনা সংক্রমণের পর পুরোপুরি সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে বলপূর্বক ছুটি নিয়ে নেন ট্রাম্প। যা নিয়েও গোটা দেশেই ব্যাপাক সমালোচনার মুখে পড়েন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

১৫ অক্টোবরের প্রেসিডেন্সিয়াল ডিবেট নিয়ে কড়া প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্পের

এদিকে ট্রাম্পের এই খামখেয়ালীপনাতেই বেজায় চটেছেন জো বাইডেনও। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করলেও তিনি পুরোপুরি সুস্থ হওয়ার আগেই কোনও ভাবেই তাঁর সঙ্গে কোনও বিতর্কসভাতে অংশগ্রহণ করবেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এদিকে ট্রাম্প-বাইডেনের এই সম্মুখসমরে ফাঁপরে পড়ে মার্কিন ডিবেট কমিশন। কোনও উপায় না দেখে পরবর্তী প্রেসিডেন্সিয়াল ডিবেট অনলাইনে করারই সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তেই রুষ্ট হয়েছেন ট্রাম্প।

বৃহঃষ্পতিবার একটি একটি মার্কিন সংবাদমাধ্যমের বিশেষ ইন্টারভিউ চলাচালীন ট্রাম্পকে বলতে শোনা যায়, “ আমি ভার্চুয়াল ডিবেটে অংশগ্রহণ করে সময় নষ্ট করতে চাই না। বিতর্কসভার ওটা কোনও মাধ্যমই হতে পারে না।” এদিকে এই গোটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত কর্মকর্তাদের স্বাস্থ্যের কথা ভেবেই বিতর্কসভাটি অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও সাফ জানায় প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশন। আগামী ১৫ই অক্টোবর মিয়ামির টাউন হল থেকে এই ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা ছিল। যেখানে করোনা সংক্রমণ ঠেকাতে সমস্ত রকম বিশেষ ব্যবস্থারও আয়োজন করা হয় মার্কিন ডিবেট কমিশনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+