ফেসবুকে জনপ্রিয়তা নিয়ে মোদীর সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

ফেসবুকে জনপ্রিয়তা নিয়ে মোদীর সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

সোশ্যাল মিডিয়ায় অনুগামীর সংখ্যা নিয়ে এবার মোদীর প্রশংসা করতে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে। ১৩০ কোটির দেশে তার মতো ব্যক্তিত্বের এই বিপুল জনপ্রিয়তা সাড়া বিশ্ববাসীর মনে নাড়া দেয় বলেও মত তার। পাশাপাশি এদিন জনপ্রিয়তার নিরিখে নিজেকে শ্রেষ্ঠ বলেও দাবি করেন তিনি।

জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে মোদী

জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে মোদী

পাশাপাশি আগামী ২৪ তারিখ ভারত সফরে আসার আগে ট্রাম্প উল্লেখ করেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ও অ্নুগামীর নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এটাও জানান একথা তাকে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে জানিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

ট্রাম্পের ফেসবুক অনুগামী ২.৭ কোটি

ট্রাম্পের ফেসবুক অনুগামী ২.৭ কোটি

এদিকে ভারতে মোট জনসংখ্যা এখন ১৩০ কোটির সামান্য উপরে। সেখানে মোদীর ফেসবুকে মোট অনুগামীর সংখ্যা সাড়ে চার কোটি। সেখানে ৩২.৫ কোটির আমেরিকায় ট্রাম্পের ফেসবুক অনুগামীর সংখ্যা ২.৭ কোটি।

মোদীর সঙ্গে জোরদার তুলনা ট্রাম্পের

মোদীর সঙ্গে জোরদার তুলনা ট্রাম্পের

এদিন লাস ভেগাসে একটি অনুষ্ঠানে এসে ট্রাম্প মোদীর সঙ্গে নিজের জোরদার তুলনা টানেন ট্রাম্প। তিনি বলেন, "আমি পরের সপ্তাহে ভারতে যাচ্ছি। কিন্তু আপনারা কি জানেন ভারতে প্রায় ১৫০ কোটি মানুষ রয়েছে। এর পরেও জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রী মোদী ফেসবুকে দ্বিতীয় স্থানে রয়েছেন। আপনি জানেন প্রথম স্থানে কে রয়েছে ? ট্রাম্প ! আপনি বিশ্বাস করেন এটা ? আমিও সবে মাত্র জানতে পেরেছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+