পরস্পরের করমর্দন! সিঙ্গাপুরে শুরু ঐতিহাসিক বৈঠক

সিঙ্গাপুরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক শুরু হয়েছে। সিঙ্গাপুরের ক্যাপেল্লা হোটেলে এই বৈঠক চলছে।

সিঙ্গাপুরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক শুরু হয়েছে। সিঙ্গাপুরের ক্যাপেল্লা হোটেলে এই বৈঠক চলছে। পরস্পর হাত মিলিয়ে দুই নেতা বৈঠক শুরু করেন। দু-জনেই বলেছেন, তাঁরা ভাল সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান। কিম বলেছেন, অনেক বাধা বিপত্তি আছে, তবে সবকিছুকেই অতিক্রম করতে হবে।

পরস্পরের করমর্দন! সিঙ্গাপুরে শুরু ঐতিহাসিক বৈঠক

উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, একসঙ্গে কাজ করে বিষয়টি সম্পর্কে যত্ন নিতে হবে। তাঁদের দুজনের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবারের বৈঠক শুরু হয়েছে অনুবাদক নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে অনুবাদকের কাজ করছেন ইউন হ্যাং লি। তিনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের ইন্টারপ্রেটিং সার্ভিসের প্রধান।

বৈঠকের পর স্থানীয় সময় বিকেল ৪ টে আর ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন আমেরিকার প্রসিডেন্ট।

পরস্পরের করমর্দন! সিঙ্গাপুরে শুরু ঐতিহাসিক বৈঠক

প্রথমে দুজন বৈঠক করেন। পরে দুদেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু হয়। ট্রাম্পে আশা, তিনি কিমকে বুঝিয়ে পারমানবিক অস্ত্র সংবরণ করাতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+