আবর্জনার গাড়ির চালকের আসনে ডোনান্ড ট্রাম্প! নিশানায় বাইডেন ও কমলা হ্যারিস
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই আরও জোরালো ও বিতর্কিত৷ ডোনান্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে নির্বাচনী যুদ্ধ আরও জোরালো৷ তার মধ্যেই এবার এক অভিনব কৌশল নিলেন ট্রাম্প। একটি নোংরা পরিবহনের ট্রাক চালালেন রিপাবলিকান প্রার্থী।
বুধবার উইসকনসিনে ডোনাল্ড ট্রাম্প এই কর্মকাণ্ড ঘটিয়েছেন। তার জেরে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে। কিন্তু কেন এই গাড়ির চালকের আসনে বসলেন ট্রাম্প? কেন চালালেন নোংরা বয়ে নিয়ে যাওয়ার গাড়ি?

গাড়ির চালকের আসন থেকেই বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই কাজ তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সম্মানে করা হয়েছে। কিন্তু ঘটনাটা কী? এর পিছনে জো বাইডেনের একটি মন্তব্য জড়িয়ে আছে৷ জো বাইডেন রিপাবলিক সমর্থকদের গারবেজ বলে কটাক্ষ করেছিলেন৷ তাই নিয়ে সমালোচনাও শুরু হয়েছে৷
এবার তারই পালটা খোঁচা দিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে একেবারে অন্য কায়দায়। একেবারে নোংরা ফেলার গাড়ির চালকের আসনেই বসে পড়লেন তিনি। সদ্য বৃষ্টি ভেজা রাস্তার উপর দিয়ে গাড়ির চাকাও গড়ালো। সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প জানালেন, জো বাইডেন ও কমলা হ্যারিস মার্কিন জনগণকে ঘৃণা করেন। তিনি আরও জানান, যারা মার্কিন নাগরিকদের ঘৃণা করেন, তারা আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। জো বাইডেন ও কমলা হ্যারিস তেমনই করেন৷
জো বাইডেন তাঁর নির্বাচনী বক্তব্যে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের আবর্জনা বলে কটাক্ষ করেছেন। এমনই অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই অবস্থায় রিপাবলিকানরা যথেষ্ট ক্ষেপে রয়েছেন। তারা জো বাইডেনের বিরুদ্ধে পালটা প্রচার করছেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে বিবৃতি দিতে হয় হোয়াইট হাউসকে। ট্রাম্পের বক্তব্য বোঝাতে আবর্জনা বলা হয়েছে। রিপাবলিকানদের উদ্দেশ্যে সেই কথা প্রেসিডেন্ট বলেননি৷ এই কথা জানানো হয়৷ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ক্রমশই উত্তেজনার আঁচ বাড়ছে৷ এবারের ভোটে আমেরিকার নাগরিকরা যথেষ্ট সাড়া দিচ্ছেন। ভোটের হারও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ৷ এমনই মনে করছে আন্তর্জাতিক মহল।












Click it and Unblock the Notifications